ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) ‘এক্সিকিউটিভ ডিরেক্টর (টেকনিক্যাল), অপারেশনস’ পদে চুক্তিভিত্তিক নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। এর আগে আবেদন করার শেষ সময় ছিল ২৪ মার্চ পর্যন্ত। সেটি বাড়িয়ে ৯ এপ্রিল করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৩.৫ (৫.০ স্কেলে) বা ২.৫ (৪.০ স্কেলে) অথবা প্রথাগত দ্বিতীয় বিভাগ/ শ্রেণি থাকতে হবে।
অন্যদিকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বড় বেসরকারি পাওয়ার সেক্টরে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন/ ট্রান্সমিশন/ ডিস্ট্রিবিউশন ইউটিলিটিজে ৫ বছরের অভিজ্ঞতা এবং সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
প্রার্থীর বেতন হবে ১ লাখ ৪৯ হাজার টাকা, বাড়িভাড়া মূল বেতনের ৫০ শতাংশ, উৎসব বোনাস বছরে ২টি এবং নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ। এই নিয়োগের আবেদন ফি ৩ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ।
৮ মিনিট আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড অব ব্র্যাঞ্চ পদে কর্মী নিয়োগ দেবে। আবেদন করা যাবে ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৯ মিনিট আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটিতে প্রুফ রিডার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। শুক্রবার (২৭ মার্চ) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
৪ ঘণ্টা আগে