বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চারটি পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মচারী পরিদপ্তরের পরিচালক মো. শাহরিয়ার হোসেন মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো: ক্রয়/ভান্ডার/সিঅ্যান্ডএফ কর্মকর্তা (৮), রসায়নবিদ (১১), মেডিকেল অফিসার (৭) ও হিসাবরক্ষক (৮)। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পিডিবির ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোডের পর তা পূরণ করে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। ঠিকানা: কর্মচারী পরিদপ্তর, বাবিউবো, ওয়াপদা ভবন (৫ম তলা), মতিঝিল, ঢাকা। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন পাওয়ার পর তাঁদের নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিটি গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ইলেকট্রিক্যাল বিভাগে ‘সাইলো ফিল্ড অপারেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
৪১ মিনিট আগে
তরুণদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অ্যালফাবেট ইনকরপোরেশন ও এর সহযোগী প্রতিষ্ঠান গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। তাঁর মতে, নিজের চেয়ে বেশি দক্ষ ও মেধাবী মানুষের সঙ্গে কাজ করা এবং ইচ্ছাকৃতভাবে...
৪ ঘণ্টা আগে
আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার/সিনিয়র অফিসার (লোকাল প্রকিউরমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১০ম গ্রেডের ‘সহকারী সাইফার কর্মকর্তা ও সহকারী কনস্যুলার কর্মকর্তা’ পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন ২২৩ জন প্রার্থী।
২ দিন আগে