Ajker Patrika

সিম্ফনি মোবাইলে নিয়োগ বিজ্ঞপ্তি, সপ্তাহে ছুটি ২ দিন

চাকরি ডেস্ক 
সিম্ফনি মোবাইলে নিয়োগ বিজ্ঞপ্তি, সপ্তাহে ছুটি ২ দিন
প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)। প্রতিষ্ঠানটি তাদের সফটওয়্যার টেস্টার-প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিভাগ: সফটওয়্যার টেস্টার-প্রোডাক্ট ম্যানেজমেন্ট।

পদের নাম: এক্সিকিউটিভ।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়সসীমা: নির্ধারিত নয়।

অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর।

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)।

বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক দুটি ছুটি, উৎসব বোনাস দুটি এবং কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধাসমূহ দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত