বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের দুই পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। গাড়িচালক ও অফিস সহায়ক পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
অভ্যন্তরীণ শূন্য পদে নিয়োগসংক্রান্ত বাছাই কমিটির সভাপতি ও উপসচিব মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন বেলা ২টা ৩০ মিনিটে ঢাকার আজিমপুরে অবস্থিত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পাঠানো এসএমএস পাওয়ার পর ৩০ আগস্ট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের আইটি বিভাগে ‘ট্রেইনি অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
আগোরা লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শীর্ষস্থানীয় সুপার শপটিতে মার্কেটিং বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগ ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ইলেকট্রিক্যাল বিভাগে ‘ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে