সফলতা কেবল ভাগ্যের খেলা নয়। এটি আমাদের চিন্তার ধরন, প্রতিদিনের অভ্যাস এবং নেওয়া সিদ্ধান্তগুলোর এক সূক্ষ্ম সমন্বয়। আমরা অনেক সময় মনে করি, সফল মানুষেরা যেন জন্মগতভাবেই আলাদা, তাদের মধ্যে এমন কোনো বিশেষ ক্ষমতা আছে, যা সাধারণ মানুষের নেই। কিন্তু সত্যি বলতে, তারা আমাদের মতোই মানুষ। পার্থক্য শুধু তারা নিজেদের চিন্তাকে শাণিত করেছে, সময়কে মূল্য দিতে শিখেছে এবং প্রতিটি পদক্ষেপকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত হয়েছে। লিখেছেন কিডসরাইটসের স্টেট অব ইয়ুথের আন্তর্জাতিক ইয়ুথ বোর্ড মেম্বার শ্রেয়া ঘোষ।
বিশ্লেষণধর্মী চিন্তা করুন
সফল হতে চাইলে প্রথমে যে গুণটি গড়ে তোলা জরুরি, তা হলো বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি। জীবনে সমস্যা আসবেই। তবে সেই সমস্যাকে কেবল বাধা হিসেবে দেখলে এগোনো সম্ভব নয়। বরং এর গভীরে যেতে হবে, কেন এ পরিস্থিতি তৈরি হলো, কোথায় ভুল হয়েছে, কীভাবে সমাধান সম্ভব এবং ভবিষ্যতে একই ভুল এড়াতে কী করা উচিত—এই প্রশ্নগুলো নিজেকেই করতে হবে। যারা এভাবে ভাবতে পারে, তারা ব্যর্থতাকে ভয় পায় না; বরং ব্যর্থতাকে তারা শেখার সুযোগ হিসেবে গ্রহণ করে। সেই শিক্ষা-ই তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে।
স্মার্টভাবে কাজ করুন
এরপর আসে স্মার্টভাবে কাজ করার দক্ষতা। স্মার্ট হওয়া মানে শুধু বইয়ের জ্ঞান নয়; বরং বাস্তবতা বোঝার ক্ষমতা। জীবনের প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্তই একজন মানুষকে গড়ে তোলে বা ভেঙে দেয়। কখন কথা বলতে হবে, কখন নীরব থাকতে হবে, কোথায় সুযোগ কাজে লাগাতে হবে এবং কোথায় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, এই সূক্ষ্ম উপলব্ধিগুলো একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে। অনেক সময় কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, কারণ কাজটি সঠিকভাবে বোঝা হয়নি। কিন্তু যে ব্যক্তি স্মার্টভাবে কাজ করতে জানে, সে তুলনামূলক কম প্রচেষ্টাতেই বড় ফল অর্জন করতে পারে।
আত্মনিয়ন্ত্রণই শক্তি
একজন সফল মানুষের অন্যতম শক্তিশালী গুণ হলো আত্মনিয়ন্ত্রণ। মানুষের মন সহজ, আরামদায়ক ও তাৎক্ষণিক আনন্দের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে না পারলে লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া স্বাভাবিক। যে ব্যক্তি নিজের ভেতরের এই দুর্বলতাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শেখে। প্রতিদিন একটু একটু করে নিজের সীমা ভাঙার অভ্যাসই একসময় বড় সাফল্যের ভিত্তি গড়ে তোলে। এই আত্মনিয়ন্ত্রণই মানুষকে ভেতর থেকে দৃঢ় করে।
ধৈর্যই সফলতা আনে ধৈর্যও এই যাত্রার একটি অপরিহার্য অংশ। আমরা অনেকে দ্রুত ফল পেতে চাই, কিন্তু বাস্তবতা হলো বড় অর্জন কখনোই এক দিনে আসে না। দীর্ঘ সময়ের পরিশ্রমের পরও অনেক সময় ফল দেখা যায় না। সেই সময়টাতে নিজের ওপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইতিবাচক মানসিকতার শক্তি
এর পাশাপাশি ইতিবাচক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। জীবনে ব্যর্থতা আসবে, এটিই স্বাভাবিক। কিন্তু ব্যর্থতাকে যদি শেষ বলে ধরে নেওয়া হয়, তাহলে এগোনোর পথ বন্ধ হয়ে যায়। বরং ব্যর্থতাকে একটি ধাপ হিসেবে দেখা উচিত, একটি প্রয়োজনীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করা উচিত। যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারে, তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। তাদের শক্তি কেবল সাফল্যে নয়, বরং বারবার ভেঙে পড়েও আবার নিজেকে গড়ে তোলার সক্ষমতায় নিহিত।
সবশেষে বলা যায়, সফলতা কোনো আকস্মিক ঘটনা নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, অভ্যাস এবং চিন্তাই বড় পরিবর্তনের জন্ম দেয়। নিজের ওপর অটল বিশ্বাস, নিরবচ্ছিন্ন প্রচেষ্টা এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার মানসিকতাই একজন মানুষকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়।

আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘শোরুম ইনচার্জ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুন পর্যন্ত। এইচএসসি পাস প্রার্থীরাও আবেদনে সুযোগ পাবেন।
১৯ ঘণ্টা আগে
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেড ডেভেলপমেন্ট বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে
বেসরকারি বাণিজ্যিক প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল মিডিয়া অ্যান্ড ওওএইচ ডিজাইন বিভাগে ‘ভিজ্যুয়াল অ্যান্ড মোশন গ্রাফিকস স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন, ২০২৬ পর্যন্ত।
২১ ঘণ্টা আগে
রূপায়ণ গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে