Ajker Patrika

এসিআই লিমিটেডে নিয়োগ, আবেদন অনলাইনে

চাকরি ডেস্ক 
এসিআই লিমিটেডে নিয়োগ, আবেদন অনলাইনে
প্রতীকী ছবি

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (এসিআই) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (এআই টিম)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৬ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (এআই টিম)।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি পাস।

অভিজ্ঞতা: ৫ থেকে ৮ বছর।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিস।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস এবং কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

আবেদনের শেষ সময়: ২৬ জুন, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত