
‘ত্রুটি-বিচ্যুতি’ কাটিয়ে তৃতীয়বারের মতো ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার চূড়ান্ত ‘পরিবর্ধিত’ সম্পূরক ফলাফলে ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে নিয়োগের সাময়িক মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ৪৪তম বিসিএসের ‘পরিবর্ধিত সম্পূরক’ ফলাফল প্রকাশ করে পিএসসি।
জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রাত ১০টার দিকে বলেন, আগের ফলাফলের কিছু ত্রুটি-বিচ্যুতি দূর করে পরিবর্ধিত সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ৩০ জুন প্রথম দফায় এই বিসিএসের ফল প্রকাশ করা হয়েছিল। উত্তীর্ণ ১ হাজার ৬৯০ জনের মধ্যে ৩০৩ জন প্রার্থী একই ক্যাডারে বা তাঁদের পছন্দক্রম অনুযায়ী নিচের ক্যাডারের পদে সুপারিশ পেয়েছিলেন বলে যোগদান করতে চাননি। তাই পরে ৬ নভেম্বর সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়েছিল। এতে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়ে সম্পূরক ফল প্রকাশ করেছিল পিএসসি।
ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ফলাফল প্রস্তুতের সময় কমিশন জানতে পেরেছে, কিছু প্রার্থী এরই মধ্যে সুপারিশ পেয়ে বিভিন্ন ক্যাডার পদে নিযুক্ত রয়েছেন এবং ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফল দৃষ্টে পুনরায় একই ক্যাডার কিংবা পছন্দক্রমের নিম্নপদের জন্য মনোনয়নযোগ্য হয়েছেন। এ পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর সংশোধিত বিধি ১৭-এর আওতায় কমিশন তাঁদের নিয়োগের জন্য সুপারিশ না করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাঁদের পদগুলোতে মেধাক্রম ও প্রচলিত কোটাসংক্রান্ত বিধান অনুযায়ী সমসংখ্যক প্রার্থীকে বিভিন্ন সার্ভিস ও ক্যাডার পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পরিবর্ধিত সম্পূরক ফলাফলে ক্যাডারের ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৭৬টি পদে নিয়োগে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে বলে কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর সংশোধিত বিধি ১৭ অনুযায়ী পিএসসি ৪৪তম বিসিএসের সম্পূরক ফল দিল।
একই ক্যাডার বা সার্ভিসে আগে নির্বাচিত কিংবা কর্মরত কোনো প্রার্থীকে ভবিষ্যতের বিসিএস পরীক্ষায় পুনরায় ওই একই ক্যাডারে সুপারিশ না করার বিধান এই সংশোধিত বিধিমালায় যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩ হাজার ৮৫২ জন প্রার্থী অংশ নেবেন। প্রতিষ্ঠানটির উপপরিচালক...
১৫ ঘণ্টা আগে
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদে মোট ৩০০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১৬ ঘণ্টা আগে