Ajker Patrika

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১১৩ পদে চাকরি

চাকরি ডেস্ক 
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১১৩ পদে চাকরি
প্রতীকী ছবি

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৫ থেকে ২০তম গ্রেডের ৯টি ক্যাটাগরিতে ১১৩ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৪ আগস্ট এবং চলবে আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বগুড়া জেলার বাসিন্দা হতে হবে।

১. পদের নাম ও সংখ্যা: ড্রাফটসম্যান ২টি, (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস। সিভিল ড্রাফটিং বিষয়ে ৬ মাসের ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

২. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: সার্টিফিকেট পেশকার ১১টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. পদের নাম: ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী ১২টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. পদের নাম: মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী ১১টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: ট্রেসার ২টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস। ড্রয়িং বিষয়ে ৬ মাসের কোর্স সম্পন্ন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৭. পদের নাম ও সংখ্যা: কার্যসহকারী ১টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস। সিভিল ড্রাফটিং বিষয়ে ৬ মাসের কোর্স সম্পন্ন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৮. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৭২টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

৯. পদের নাম: নিরাপত্তা প্রহরী ১টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

প্রার্থীর বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা। ৮ ও ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত