কুষ্টিয়ার ভেড়ামারা

কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির বিভিন্ন কমিটি গঠনে ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) লোকজনকে দলে ভেড়ানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
নেতা-কর্মীরা বলছেন, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও জাসদের নেতা-কর্মীরা রাতারাতি বিএনপি হয়ে গেছেন। একটি ওয়ার্ডেই বিএনপির কাউন্সিলর করা হয় ৭২২ জনকে। যদিও আপত্তির মুখে পরে সংশোধন করে তা হয়ে দাঁড়ায় ৬১৯ জন। অথচ সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ডে বিএনপি ভোট পেয়েছিল মাত্র ১৯৯টি। আরেক ওয়ার্ডে ৯৬টি ভোট পেলেও এখন সেখানে দলের কাউন্সিলর ৫৫০ জন। এমন কাউন্সিলরদের ভোটেই নির্বাচিত হচ্ছেন বিএনপির বিভিন্ন কমিটির সভাপতি-সম্পাদক। বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন ধরে বিএনপি করা নেতা-কর্মীরা।

চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর হালিশহর উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক তৈরি, শিক্ষার্থীদের প্রযুক্তি ও ব্যবসার ক্ষেত্রে দক্ষ করে তোলাসহ নানা লক্ষ্য নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয়েছে আইটি বিজনেস ইনকিউবেটর।
৪ ঘণ্টা আগে
পাহাড়ি জনপদে ন্যূনতম সুযোগ-সুবিধা পেয়েও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা ধীরে ধীরে দেশের মূলধারায় যুক্ত হচ্ছেন। মেধা, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নিজেদের অবস্থান তৈরি করছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
চার কক্ষবিশিষ্ট পাকা বাড়ি, তিন বিঘা ফসলি জমি আর যাতায়াতের জন্য রয়েছে মোটরসাইকেল—স্পষ্টতই সচ্ছল এক পরিবারের চিত্র। অথচ সরকারি কাগজে পরিবারটি ‘অসহায় ও দরিদ্র’। নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদে (ইউপি) দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে এমনই অনিয়মের তথ্য মিলেছে।
৫ ঘণ্টা আগে