জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের তিন ক্যাটাগরির পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১৯ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ জুলাই এ ফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যানেসথেসিওলজিস্ট ও পেডি পদে ১ জন, সাইকিয়াট্রিস্ট পদে ১ জন এবং পাবলিক রিলেশন অফিসার পদে ১৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্রের এক সেট পরিচালক (ইউনিট-১০), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়া যাবে ৬ আগস্ট থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের সেলস প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ জুলাই পর্যন্ত।
১ ঘণ্টা আগে
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন সাতটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ২০তম গ্রেডের ২১ ক্যাটাগরিতে মোট ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২২ জুলাই থেকে। আবেদন করা যাবে ২৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
মহিলাবিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ছয়টি ক্যাটাগরির ১৩ থেকে ২০তম গ্রেডের মোট ৭৩১টি শূন্য পদে জনবল নিয়োগে আবেদন চলছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে