৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে। এ বিসিএসের লিখিত পরীক্ষায় যে প্রার্থীদের শ্রুতি লেখক প্রয়োজন, তাঁদের আগামী ১০ মার্চের মধ্যে আবেদন করতে হবে। আজ বুধবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এসব তথ্য জানান।
পিএসসির পরিকল্পনা অনুযায়ী, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখে নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই। ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ২৫ নভেম্বর ফল প্রকাশ করা হবে।
গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন।
বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদে ও নন ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০ পদে পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৬ নভেম্বর প্রকাশ করে পিএসসি।
এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে ৬৫০ জন ও প্রশাসনে ২০০ জন নিয়োগ দেবে সরকার। তৃতীয় অবস্থানে শিক্ষা ক্যাডারে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

জাতীয় গ্রন্থকেন্দ্রের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৬ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে কিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট বিভাগের শূন্য পদে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ ফেব্রুয়ারি এই নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক এনআরবি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে এসএমই-ব্র্যাঞ্চ বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ‘সহকারী পরিচালক’ (ইঞ্জিনিয়ারিং) পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
১ দিন আগে