সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। প্রতিষ্ঠানটি তাদের দুটি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব)
পদসংখ্যা: ২০০টি।
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক বা স্নাতকোত্তর পাস।
বয়স: ২৪-৩২ বছর।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রশিক্ষণকালে মাসিক বেতন ১৫০০০ টাকা। সফলভাবে তিন মাসের প্রশিক্ষণ শেষে মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে আবার তিন মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগসহ মাসিক ২৮৭৫০ টাকা বেতন দেওয়া হবে (লাঞ্চ ভাতা ও মোবাইল খরচসহ)। নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা, মোবাইল বিল ও সিপিএফসহ বেতন হবে ৩৪৪৯৬ টাকা।
পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১ (সিএম-১)
পদসংখ্যা: ৫৭০টি।
যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাস।
বয়স: ২৪-৩২ বছর।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রশিক্ষণকালে মাসিক বেতন ১৫০০০ টাকা। সফলভাবে তিন মাসের প্রশিক্ষণ শেষে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে আবার তিন মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগসহ মাসিক ২৫৭৫০ টাকা বেতন দেওয়া হবে (লাঞ্চ ভাতা ও মোবাইল খরচসহ)। নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা, মোবাইল বিল ও সিপিএফসহ বেতন হবে ২৯০৫৩ টাকা।
পরীক্ষার ফি: ২০০ টাকা (অফেরতযোগ্য)।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ‘নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, বাড়ি নম্বর-৫৪৮, রোড নম্বর-১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭’ ঠিকানা বরাবর সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি, ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘রিলেশনশিপ অফিসার (আরও)’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ক্যাশ বিভাগে ‘ব্র্যাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ জুন, ২০২৬ পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ই-কমার্স, মার্চেন্ট অ্যাকোয়ারিং বিভাগে ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সার্ভিস কো-অর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুন, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে