
প্রায় এক মাস ধরে আন্দোলনের পরও ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ না পেছানোয় এবার পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে।
আন্দোলনকারীদের মুখপাত্র সাইফ মুরাদ বলেন, ‘আমরা সরকারের ওপর আস্থা রেখেছিলাম, কিন্তু একাধিক পক্ষ একত্র হয়ে আমাদের সঙ্গে জুলুম করল। আমরা এই লিখিত পরীক্ষা বর্জন করছি। আমাদের সঙ্গে আরও অনেকে বর্জন করবে। এই বিসিএস হবে সর্বকালের সবচেয়ে কম পরীক্ষার্থীর বিসিএস।’
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে ‘যৌক্তিক সময়ে’ নেওয়ার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছে চাকরিপ্রার্থীদের একটি অংশ।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ-অবস্থানের পর তাঁদের কর্মসূচি ছড়িয়ে পড়ে দেশের কয়েকটি স্থানে।
লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল মঙ্গলবার আন্দোলনকারীদের যমুনা অভিমুখী পদযাত্রা শাহবাগে আটকে দেয় পুলিশ। এ সময় দুই দফা সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে। এতে আহত হন অন্তত ১৫ জন। শাহবাগ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-কর্মসূচি করেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।
পিএসসির ঘোষণা অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২৫ মিনিট আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২৮ মিনিট আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে