Ajker Patrika

মোংলা বন্দরে চাকরির সুযোগ, পদ ১৩৯

চাকরি ডেস্ক 
আপডেট : ০৩ মে ২০২৬, ১০: ১৬
মোংলা বন্দরে চাকরির সুযোগ, পদ ১৩৯
মোংলা সমুদ্র বন্দর। ছবি: আজকের পত্রিকা

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ও অস্থায়ী রাজস্ব খাতের বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন গ্রেডের মোট ১৭টি পদে ১৩৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে, যা চলবে ২৩ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: চিকিৎসা কর্মকর্তা।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ইন্টার্নি ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: চিকিৎসা কর্মকর্তা (অস্থায়ী রাজস্ব)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ইন্টার্নি ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি বা পরিসংখ্যান বা অঙ্ক বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তরসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: অর্থ কর্মকর্তা।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: সামরিক বা আধা সামরিক বাহিনীর জুনিয়র কমিশনপ্রাপ্ত বা তদূর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রিসহ পুলিশ বা আনসার বিভাগের পদে ৪ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: ট্রাফিক অফিসার।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী প্রকৌশলী (নৌ-যান)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী নিরাপত্তা।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সামরিক, আধা সামরিক, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

পদের নাম: টেকনিশিয়ান (প্যাথলজি)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: প্যাথলজিতে ডিপ্লোমা বা প্যারামেডিকস সার্টিফিকেটসহ এইচএসসি পাস।

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।

পদের নাম: গবেষণা সহকারী।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি বা পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।

পদের নাম: রেডিওগ্রাফার বা রেডিওগ্রাফিস্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: রেডিওগ্রাফিতে ডিপ্লোমাসহ এসএসসি পাস হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সসহ এসএসসি পাস।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: কম্পাউন্ডার।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পাউন্ডারশিপ সার্টিফিকেটসহ এসএসসি পাস।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

পদের নাম: লিডিং ফায়ারম্যান।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: সার্ভিস বা সিভিল ডিফেন্সে ট্রেনিংসহ অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: নিরাপত্তা হাবিলদার।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা

পদের নাম: সুইপার কাম মালি।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: মালি হিসেবে কাজ করার অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: নিরাপত্তাপ্রহরী।

পদসংখ্যা: ১১৮টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা।

বয়সসীমা: ১ থেকে ৪, ৬, ৭, ১০ ও ১৪ থেকে ১৭ নম্বর প্রার্থীর ক্ষেত্রে ১ মার্চ ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে ৩০ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীকে ওয়েবসাইটে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ও ফি জমাদানের প্রক্রিয়া শেষ হলে, প্রার্থীরা www.mpajobsbd.com পোর্টালে লগইন করে তাঁদের ড্যাশবোর্ড থেকে আবেদনপত্রের কপি এবং পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণের পর প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি পোর্টালে প্রকাশ করা হবে। পাশাপাশি প্রার্থীদের এসএমএস এবং ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হবে।

আবেদন ফি: ১ থেকে ৭ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৮ থেকে ১০ নম্বর পদে ১৭২ টাকা, ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য মোট ১২১ টাকা এবং ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য মোট ৬৯ টাকা। সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য মোট ৬৯ টাকা।

আবেদনের শেষ সময়: ২৩ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইন অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভর্সিটিতে যুক্ত করা হবে

মধ্যপ্রাচ্যে বিপুল অস্ত্র বিক্রির তোড়জোড় ট্রাম্পের, অন্যদিকে অবরোধ ভেঙে ইরান-ইরাক-সিরিয়া অক্ষের উত্থান

টিকা বন্ধ করে দিয়েছিল ইউনূস সরকার, এরপরই দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব

বুড়ো বয়সে আমাকে দেখার আশায় সন্তানকে বড় করিনি: অঞ্জন দত্ত

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত