
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন এনিজওবিষয়ক ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির চার ক্যাটাগরির পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৫ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: ড্রাইভার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। হালকা/ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্সসহ যানবাহন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৬; বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৯ ঘণ্টা আগে
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে মোট ৪৭২ জন নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে
সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিভো। প্রতিষ্ঠানটি তাদের এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। ১ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
সম্প্রতি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে।
১ দিন আগে