সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রতিষ্ঠানটি তাদের সহকারী শিক্ষক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী শিক্ষক
পদসংখ্যা: ৭টি (বাংলা ২টি, ইংরেজি ১টি, গণিত ১টি, ভৌত বিজ্ঞান ১টি, সামাজিক বিজ্ঞান ২টি)
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
যোগ্যতা: প্রার্থীকে স্নাতক ডিগ্রি/সমমান ও বিএড ডিগ্রি/ সমমানের ডিগ্রিধারী হতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: দৈনিক ৮২৩ টাকা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর। তবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী।
আবেদন ফি: উত্তরা ব্যাংকের যে কোনো শাখা থেকে ২০০ টাকার ব্যাংক ড্রাফট মহাপরিচালক, বিকেএসপির অনুকূলে আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন। পরে নিজের হাতে পূরণকৃত নির্ধারিত ফরমে আবেদন ‘মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা’ বরাবরে ডাকযোগে বা অফিসে রক্ষিত বাক্সে নির্ধারিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ মার্চ ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার/সিনিয়র অফিসার (লোকাল প্রকিউরমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১০ম গ্রেডের ‘সহকারী সাইফার কর্মকর্তা ও সহকারী কনস্যুলার কর্মকর্তা’ পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন ২২৩ জন প্রার্থী।
২ দিন আগে
প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘হেড অব কার্ড বিজনেস (এসভিপি-ইভিপি)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বাল্ক কমোডিটিজ বিভাগে ‘টেরিটরি সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে; চলবে ৯ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
২ দিন আগে