চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) জুনিয়র স্টোরম্যান পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ২৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, চলতি বছরের ১১ জানুয়ারি এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ২৪ প্রার্থীর রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। ফল প্রকাশ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে চবকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মৌখিক পরীক্ষার বিষয়ে প্রার্থীদেরকে এসএমএস পাঠানো হবে। প্রার্থীরা চবকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইট থেকে আবেদনপত্রে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করবেন। প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না।

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৪ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডেটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার (১০ম গ্রেড) পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ৩০ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ২১ জন প্রার্থী অংশ নেবেন।
২ ঘণ্টা আগে
আপনার ক্যারিয়ার যাত্রার শুরুটা কীভাবে হয়েছিল? এই যাত্রাটা খুব সরল ছিল না। ক্যাডেট কলেজের নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বেরিয়ে বাস্তব জীবনে মানিয়ে নেওয়া আমার জন্য কঠিন একটা পরিবেশ ছিল। বাংলাদেশে কিছুদিন কম্পিউটার সায়েন্স পড়লেও আমি বুঝতে পারছিলাম, শুধু বই পড়ে হবে না।
৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ডিলার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে