সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রতিষ্ঠানটি তাদের দুটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: কোচ
পদসংখ্যা: ৩টি (টেনিস ২টি ও ক্রিকেট ১টি)
যোগ্যতা: অন্যূন স্নাতকসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। তবে জাতীয় দলের সাবেক বা বর্তমান কোনো খেলোয়াড়, জাতীয় দলের প্রশিক্ষক, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত, কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে কোচ হিসেবে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কোনো কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে ডিপ্লোমার প্রয়োজন হবে না।
বেতন: আলোচনা সাপেক্ষে
পদের নাম: জিম ম্যানেজার
পদসংখ্যা: ১টি
প্রয়োজনীয় যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ মাল্টি জিম রক্ষণাবেক্ষণ কাজে ৩ বছর চাকরির অভিজ্ঞতা। মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের প্রক্রিয়া:
নিজ হাতে লিখিত নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবিসহ ‘মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা’ ঠিকানা বরাবরে ডাকযোগে অথবা অফিসে সংরক্ষিত বাক্সে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইজি ফ্যাশন লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘প্রোডাকশন ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাকশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এরিয়া ম্যানেজার (ফার্মাসিউটিক্যাল)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিলেশনশিপ অফিসার বিভাগে ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে