
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের প্রচার শুরু হয়েছিল ২০১৮ সালে। প্রচারের শুরু থেকেই জনপ্রিয়তা পায় এই নাটকের কাবিলা, নেহাল, শুভ, আরেফিন, হাবু ভাই চরিত্রগুলো। তবে প্রথম দুই সিজন শেষে নেহাল ও আরেফিন চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব এবং শামীম হাসান সরকার বিদায় নেন।
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে। এই রোজার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ব্যাচেলর পয়েন্টের চ্যাপ্টার ১০।
শামীম হাসান সরকার জানান, অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমেই ব্যাচেলর পয়েন্টে ফিরে এসেছেন তিনি। শামীম বলেন, ‘ব্যাচেলর পয়েন্টে ফিরে আসার পেছনে পুরো টিমের অবদান তো আছেই, কিন্তু সবচেয়ে বেশি অবদান তৌসিফ মাহবুব ভাইয়ের। পাঁচ মাস আগে উনি যখন আবার ব্যাচেলর পয়েন্টের শুটিং শুরু করেন সে সময় আমাকে মেসেজ দেন, মিস ইউ। আমিও মিস করার কথা জানালাম। এখান থেকেই কথা শুরু। ইয়াং ছিলাম, ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই পরিবারটার সঙ্গে থাকতে। তৌসিফ ভাইকে বললাম, অমি ভাইয়ের সঙ্গে কথা বলায় দেন। এভাবেই ফিরে আসা।’
শামীম আরও বলেন, ‘অমি ভাই বুকে জড়িয়ে নেওয়ার পর মনে হচ্ছিল, এই পরিবারেই তো ছিলাম। কেন যে দূরে ছিলাম। হারিয়ে যাওয়া সন্তান তার পরিবারকে আরও বেশি মিস করে। কারণ সে তো পরিবারের সবাইকে মিস করে। ওই জায়গাটা বুকে ধারণ করে রেখেছিলাম। ব্যাচেলর পয়েন্ট ৫-এর চ্যাপ্টার ১০-এ যখন অভিনয় শুরু করি, তখন একবারের জন্যও মনে হয়নি পাঁচ বছর পর এই মানুষগুলোর সঙ্গে অভিনয় করছি। যদিও পাঁচ বছর অনেক লম্বা সময়। আমাদের চেহারা বদলে গেছে। কিন্তু মনটা যদি আগের জায়গায় পড়ে থাকে, তাহলে ফিরে আসা ব্যাপার না। এটা আমার বিশ্বাস। আমি এই পরিবারে এসেছি চলে যাওয়ার জন্য নয়, এসেছি আজীবন থেকে যাওয়ার জন্য।’

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের অরিজিনাল গ্যাং অসম্পূর্ণ। সে এই সিরিজের ভিত্তি এবং আমাদের অন্যতম ইমোশন। দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের বরফ গলিয়ে নেহালের (তৌসিফ মাহবুব) উদ্যোগেই আমরা পুরোনো আরেফিনকে (শামীম হাসান সরকার) আবার ফিরে পেয়েছি।’
নির্মাতা আরও বলেন, ‘ব্যাচেলর পয়েন্টের কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমার বিশ্বাস, পুরোনো বন্ধুদের এই আবেগঘন কামব্যাক এবং নতুন গল্প দর্শকদের ঈদের আনন্দে এক ভিন্ন মাত্রা যোগ করবে।’
ব্যাচেলর পয়েন্টের ৫-এ আরও আছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, অর্চিতা স্পর্শিয়া, সৈয়দ মুসাফির বাচ্চু প্রমুখ।

ইসলামে ইবাদতের প্রতিটি ধাপে রয়েছে বিশেষ মর্যাদা। অজু করার পরপর যে দুই রাকাত নফল নামাজ আদায় করা হয়, তাকে পরিভাষায় ‘তাহিয়্যাতুল অজু’ বলা হয়। এই আমল ছোট হলেও এর ফজিলত ও গুরুত্ব অপরিসীম।
২১ ঘণ্টা আগে
হজ কোনো সাধারণ সফর নয়, এটি মহান আল্লাহর সান্নিধ্যলাভের এক অনন্য মাধ্যম। এই ইবাদত যেমন শরীরের পরিশ্রমে ঋদ্ধ, তেমনি আত্মার প্রশান্তিতে ধন্য। তবে প্রস্তুতির অভাবে অনেক সময় এই পবিত্র সফর কেবল ভ্রমণে পর্যবসিত হয়। তাই হজে যাওয়ার আগে প্রতিটি হাজিকে কিছু মৌলিক বিষয়ে প্রস্তুতি নিতে হয়।
২ দিন আগে
এই নশ্বর জীবনে প্রতিটি মানুষেরই নিজস্ব কর্মপদ্ধতি ও ব্যস্ততা রয়েছে। কিন্তু একজন মুমিনের জীবনের মূল চালিকাশক্তি হলো পরকালের চিন্তা। দুনিয়াবি ব্যস্ততার পসরা যতই বড় হোক, মুমিন তার ইমান ও আমলের জন্য সময় বের করে নেয়।
২ দিন আগে
খিভা থেকে আমু দরিয়া (প্রাচীন অক্সাস নদী) পার হলেই চোখে পড়ে মাওয়ারাননাহার বা ট্রান্স-অক্সিয়ানার দিগন্ত। এই জনপদেই গড়ে উঠেছে উজবেকিস্তানের দুই গৌরবোজ্জ্বল শহর—সমরকন্দ ও বুখারা। তবে সব ছাপিয়ে বুখারাকে বলা হয় ‘কুব্বাতুল ইসলাম’ বা ইসলামের গম্বুজ; যা শতাব্দীকাল ধরে ঐতিহ্য, পাণ্ডিত্য এবং সুফি ঐতিহ্যের...
২ দিন আগে