এই নশ্বর জীবনে প্রতিটি মানুষেরই নিজস্ব কর্মপদ্ধতি ও ব্যস্ততা রয়েছে। কিন্তু একজন মুমিনের জীবনের মূল চালিকাশক্তি হলো পরকালের চিন্তা। দুনিয়াবি ব্যস্ততার পসরা যতই বড় হোক, মুমিন তার ইমান ও আমলের জন্য সময় বের করে নেয়।
বর্তমান সময়ের কর্মব্যস্ত জীবনে অনেক সময় দীর্ঘ ইবাদতের সুযোগ হয়ে ওঠে না। তবে দয়াময় আল্লাহ তাঁর বান্দাদের জন্য এমন কিছু সহজ ও সংক্ষিপ্ত আমল রেখেছেন, যা অল্প সময়ে আদায় করেও বিপুল সওয়াব হাসিল করা সম্ভব। রাসুলুল্লাহ (সা.)-এর শিখিয়ে দেওয়া এই আমলগুলো মুমিনের আমলনামাকে পাহাড়সম নেকি দিয়ে পূর্ণ করে দিতে পারে।
কয়েক মিনিটের আমল
অফিসে কাজের ফাঁকে বা সামান্য অবসরে আমরা চাইলে নিচের আমলগুলো করতে পারি। এগুলো করতে অজুর প্রয়োজন নেই এবং কায়িক শ্রমও নেই। যেমন, এক মিনিটে দ্রুত ৩ বার সুরা ফাতিহা পড়া যায়, যা ১৮০০ নেকির সমান। ২০ বার সুরা ইখলাস পড়া যায়, যা কোরআন খতমের বিশাল সওয়াব এনে দেয়।
১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পড়লে সমুদ্রের ফেনার সমান গুনাহ মাফ হয়। এক মিনিটে ৫০ বার ‘সুবহানাল্লাহিল আজিম’ পড়া যায়, যা আমলের পাল্লায় অনেক ভারী। ১০০ বার ‘আসতাগফিরুল্লাহ’ পড়লে বিপদ-আপদ দূর হয় এবং রিজিকে বরকত আসে।
দৈনন্দিন জীবনের সহজ আমল
ব্যস্ততার মাঝেও আমাদের প্রাত্যহিক কিছু অভ্যাস আমলের মর্যাদা পেতে পারে। সকালে ও সন্ধ্যায় ১০ বার দরুদ পাঠ করলে কিয়ামতের দিন রাসুল (সা.)-এর সুপারিশ নিশ্চিত হয়। ১০০ বার ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পড়লে জান্নাতে খেজুরগাছ রোপণ করা হয়।
অজুর পর কালিমা শাহাদাত পাঠ করলে জান্নাতের ৮টি দরজা খুলে যায়। ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠকারী মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে।
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হায়াত ও রিজিক বৃদ্ধির মাধ্যম। ঘর থেকে বের হওয়ার সময় ও প্রবেশের সময় সালাম দেওয়া বরকতের কারণ। আয়ের একটি অংশ নিয়মিত গরিব-দুঃখীদের দান করা আল্লাহর পথে জিহাদ করার সমান সওয়াব এনে দেয়।
বিশেষ ইবাদতের বিশাল সওয়াব
কিছু আমল আছে, যা নির্দিষ্ট সময়ে করলে কয়েক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। যেমন, জুমার দিনে গোসল করে আগে আগে হেঁটে মসজিদে গিয়ে মনোযোগ দিয়ে খুতবা শুনলে প্রতি কদমে এক বছর নফল রোজা ও নফল সালাতের সওয়াব পাওয়া যায়।
ফজরের পর বসে জিকির করে সূর্য ওঠার পর ২ রাকাত সালাত পড়লে একটি কবুল হজ ও ওমরাহর সওয়াব পাওয়া যায়। জিলহজের প্রথম ১০ দিনে নেক আমল আল্লাহর কাছে জিহাদের চেয়ে প্রিয়। লাইলাতুল কদরে এক রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম।
মানবকল্যাণ ও নৈতিক আমল
মানুষের উপকার করা এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়া ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আমল। রাসুল (সা.) বলেছেন, কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া এক মাস মসজিদে ইতিকাফ করার চেয়ে বেশি প্রিয়। হাসিমুখে কথা বলাও একটি সদকা। গোপন নফল ইবাদত জনসমক্ষের ইবাদতের চেয়ে ২৫ গুণ বেশি সওয়াব বহন করে।

হজ কোনো সাধারণ সফর নয়, এটি মহান আল্লাহর সান্নিধ্যলাভের এক অনন্য মাধ্যম। এই ইবাদত যেমন শরীরের পরিশ্রমে ঋদ্ধ, তেমনি আত্মার প্রশান্তিতে ধন্য। তবে প্রস্তুতির অভাবে অনেক সময় এই পবিত্র সফর কেবল ভ্রমণে পর্যবসিত হয়। তাই হজে যাওয়ার আগে প্রতিটি হাজিকে কিছু মৌলিক বিষয়ে প্রস্তুতি নিতে হয়।
১ ঘণ্টা আগে
খিভা থেকে আমু দরিয়া (প্রাচীন অক্সাস নদী) পার হলেই চোখে পড়ে মাওয়ারাননাহার বা ট্রান্স-অক্সিয়ানার দিগন্ত। এই জনপদেই গড়ে উঠেছে উজবেকিস্তানের দুই গৌরবোজ্জ্বল শহর—সমরকন্দ ও বুখারা। তবে সব ছাপিয়ে বুখারাকে বলা হয় ‘কুব্বাতুল ইসলাম’ বা ইসলামের গম্বুজ; যা শতাব্দীকাল ধরে ঐতিহ্য, পাণ্ডিত্য এবং সুফি ঐতিহ্যের...
২ ঘণ্টা আগে
শৈশবে শিখেছিলাম—‘নামাজে ডান পা নাড়াচাড়া করা যাবে না।’ এর পর থেকে আজ পর্যন্ত নামাজের শেষ পর্যন্ত ডান পা নাড়াচাড়া না করে সালাম ফেরাই। কিন্তু অনেককে দেখি বিষয়টি সম্পর্কে উদাসীন। তাহলে কি আমি ভুল জেনেছি এত দিন? এ ব্যাপারে ইসলামের সঠিক বিধান কী?’
২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে