আল্লাহ তাআলা মানবজাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর ইবাদতের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আমি জিন ও মানুষ কেবল এ জন্যই সৃষ্টি করেছি—তারা আমার ইবাদত করবে।’ (সুরা জারিআত: ৫৬)
ইবাদতের মধ্যে অন্যতম হলো নামাজ। নামাজ পবিত্রতা ছাড়া কবুল হয় না। পবিত্রতা অর্জনের মাধ্যম অজু-গোসল। বিকল্প হিসেবে রয়েছে তায়াম্মুম।
হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। আর খিয়ানতের সম্পদ থেকে সদকা কবুল হয় না।’ (জামে তিরমিজি: ০১)
অন্য হাদিসে অজুর গুরুত্ব এভাবে বর্ণিত হয়েছে, হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘জান্নাতের চাবি হলো নামাজ। আর নামাজের চাবি হলো অজু।’ (জামে তিরমিজি: ০৪)। অর্থাৎ চাবি ছাড়া যেমন তালা খোলে না, তেমনি পবিত্রতা ছাড়াও নামাজ শুদ্ধ হয় না।
বিশুদ্ধ ও পবিত্র পানির মধ্য অন্যতম হলো আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি। বৃষ্টির পানি দিয়ে সব অবস্থায় অজু করা যায়। আল্লাহ তাআলা এই পানিকে পবিত্রতম ঘোষণা করে বলেন, ‘তিনিই সেই সত্তা, যিনি তাঁর অনুগ্রহের পূর্বাভাসস্বরূপ বায়ু প্রেরণ করেন, এবং আমি আকাশ থেকে শুদ্ধকারী পানি বর্ষণ করি। এর মাধ্যমে আমি মৃতভূমিকে জীবিত করি এবং আমার সৃষ্টি করা বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই। (সুরা ফুরকান: ৪৮-৪৯)
বৃষ্টির পানিতে যদি প্রকাশ্য কোনো নাপাক না থাকে অথবা পানির রং, স্বাদ, গন্ধের যে কোনো একটা পরিবর্তন না হয়ে যায়—তাহলে জমিয়ে রাখা বা জমে থাকা বৃষ্টির পানি দিয়েও অজু করা জায়েজ আছে।
তাই খাল-বিল, ডোবা, জলাশয় বা কোনো পবিত্র পাত্রে জমে থাকা পরিষ্কার বৃষ্টির পানি দিয়ে অজু করতে কোনো বাধা নেই।
তথ্যসূত্র: দুররুল মুখতার: ১ / ৩২৩, হাশিয়াতুত তাহতাবি: ১৯-২০, আল ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ: ১ / ২৬, মাজমাউল আনহুর: ১ / ৪৪, ফাতাওয়া মাহমুদিয়া-৭ / ৩৭)

কেউ যদি বৃষ্টিতে এমনভাবে ভিজে যে অজুর ফরজ অঙ্গগুলো সম্পূর্ণ ভিজে যায়, তাহলে তার অজু হয়ে যাবে—নিয়ত না থাকলেও অজু শুদ্ধ হবে। তবে কোনো অঙ্গ শুকনো থাকলে অজু হবে না, নতুন করে অজু করতে হবে।
৪ ঘণ্টা আগে
হজ ও ওমরাহর সঙ্গে সম্পৃক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ এক আমলের নাম ‘তালবিয়া’। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...’-সংবলিত বাক্যটিই তালবিয়া হিসেবে পরিচিত। তালবিয়া মূলত হজ ও ওমরাহে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা এবং মহান আল্লাহর একত্ববাদ বা তাওহিদ চর্চার একটি দৃশ্যমান ইবাদত।
১০ ঘণ্টা আগে
সমাজে এমন অনেক মানুষ আছেন, যাঁরা প্রচুর অর্থ-সম্পদ ও ক্ষমতার মালিক হয়েও নিজেকে জাহির করতে ব্যস্ত থাকেন। অন্যদের ছোট করা, ধমক দেওয়া বা নিজেকে শ্রেষ্ঠ ভাবা যেন তাঁদের চালচলন ও কথাবার্তার প্রধান বৈশিষ্ট্য। একে বলা হয় ‘দম্ভ’ বা ‘অহংকার’। ইসলামে অহংকারকে চরম ঘৃণা করা হয়েছে। পক্ষান্তরে বিনয় ও নম্রতা হলো
১৫ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে