মানুষ স্বভাবতই সমাজবদ্ধ জীব। একাকী জীবন মানব প্রকৃতির সঙ্গে যায় না। সমাজে টিকে থাকতে হলে একজন মানুষের জন্য অন্যের সহযোগিতা অপরিহার্য।
জীবনের চলার পথে নানা চ্যালেঞ্জ ও বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোই মানবিকতা ও ধর্মীয় দায়িত্বের প্রতিচ্ছবি। বিশেষত, বিপদগ্রস্ত মানুষ যখন অসহায় হয়ে পড়ে, তখন তার জন্য একটি সহানুভূতির হাতই হয়ে উঠতে পারে বেঁচে থাকার আশা।
ইসলামের অন্যতম সৌন্দর্য হলো—এই ধর্ম শুধু ইবাদত ও আচারেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের প্রতি দয়াশীলতা ও সহযোগিতা করাকেও ইবাদতের মর্যাদায় উন্নীত করেছে। একজন মুমিনের ইমানের পূর্ণতা আসে তখনই, যখন সে অপর ভাইয়ের দুঃখে নিজেকে সম্পৃক্ত করে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (সহিহ্ বুখারি: ১৭৩২)
অন্য এক হাদিসে মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অন্যের একটি প্রয়োজন পূরণ করবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করবেন। আর বান্দার দুঃখ-দুর্দশায় কেউ যদি সহযোগিতার হাত বাড়ায়, আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (সহিহ্ মুসলিম: ২৫৬৬)
তিনি আরও বলেন, ‘আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে থাকে।’ (সহিহ্ মুসলিম: ২৩১৪)
এই সব হাদিস আমাদের স্পষ্ট বার্তা দেয়—মানুষের পাশে দাঁড়ানো কেবল মানবতা নয়, বরং ইমান ও আল্লাহর সন্তুষ্টির পথ।
একটি সভ্য, শান্তিপূর্ণ ও কল্যাণকর সমাজ গঠনের জন্য দরকার সহানুভূতি, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতা। বিপদে-আপদে, বিশেষত অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এক মহৎ গুণ, যা ইসলাম বারবার উৎসাহিত করেছে। এমনকি আল্লাহর সাহায্য পেতে চাইলে আমাদেরও অন্যের পাশে থাকতে হবে।
তাই আসুন, আমাদের চারপাশে যেসব মানুষ কষ্টে আছে—তাদের সাহায্যে এগিয়ে আসি। এতে করে শুধু দুনিয়ার শান্তিই নয়, পরকালেও আল্লাহর অনুগ্রহ আমাদের সঙ্গী হবে, ইনশাআল্লাহ।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২২ মিনিট আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অনলাইনে ফি জমা শুরু হচ্ছে ৮ অক্টোবর থেকে। বিলম্ব ফি ছাড়া আগামী ১ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অন্যদিকে ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
৮ ঘণ্টা আগে
ইসলামে সব ধরনের নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজের ফজিলত ও মর্যাদা সর্বাপেক্ষা বেশি। শেষ রাতের নিভৃত প্রহরে বান্দা যখন ঘুম ভেঙে আল্লাহর দরবারে সিজদাবনত হয়, তখন তার সঙ্গে মহান আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। এই নামাজ কেবল শয়তানের কুমন্ত্রণা ও শত্রুর অপকারিতা থেকে রক্ষা করে এবং মানুষের আত্মার...
১০ ঘণ্টা আগে
ইসলাম ধর্মে আত্মিক ও বাহ্যিক পবিত্রতা অর্জনের গুরুত্ব অপরিসীম। যেকোনো প্রকার ইবাদত, বিশেষ করে নামাজ আদায় ও পবিত্র কোরআন স্পর্শ বা তিলাওয়াতের জন্য প্রধান পূর্বশর্ত হলো পবিত্রতা অর্জন বা অজু করা। শারীরিক পবিত্রতা লাভের ক্ষেত্রে গোসলের পরই অজুর অবস্থান।
১৫ ঘণ্টা আগে