হজরত বারিরাহ বিনতে সফওয়ান (রা.) প্রসিদ্ধ নারী সাহাবিদের একজন। তিনি মহানবী (সা.) ও তাঁর প্রিয়তমা স্ত্রী আয়েশা (রা.)-এর সেবক হিসেবে ইসলামের ইতিহাসে জায়গা করে নিয়েছেন। ইসলামের বিভিন্ন যুদ্ধে তিনি অংশ নেন এবং মুসলিম যোদ্ধাদের সেবা-শুশ্রূষায় নিয়োজিত থাকেন। অসামান্য সাহসী নারী ছিলেন। দান-দক্ষিণায় তাঁর জুড়ি মেলা ভার। ইসলামের অনুশাসন কঠোরভাবে মেনে চলতেন।
বারিরাহ বেশ কয়েকটি কারণে ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন। সবচেয়ে চমকপ্রদ কারণটি হলো—মহানবী (সা.)-এর সুপারিশ নাকচ করে তিনি প্রেমিক স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছিলেন। সহিহ্ বুখারিতে ঘটনার বিবরণ এসেছে। এখানে ঘটনাটি তুলে ধরা হলো—
বারিরাহ এক সময় আরবের হিলাল গোত্রের কোনো এক ব্যক্তির দাসী ছিলেন। মুগিস নামের এক ক্রীতদাসের সঙ্গে তাঁকে বিয়ে দেওয়া হয়েছিল। সেই সংসারে তিনি সুখী ছিলেন না। বারিরাহ ছিলেন স্বাধীনচেতা ও বুদ্ধিমান। স্বামী মুগিসকে তিনি পছন্দ করতেন না। তবে দাসী হওয়ার কারণে বারিরাহর বিবাহবিচ্ছেদের অধিকার ছিল না।
বারিরাহ দাসত্বের শেকল থেকে মুক্ত হওয়ার ব্যাপারে ভাবতেন। কিস্তিতে অর্থ দেওয়ার বিনিময়ে মুক্ত হওয়ার একটি চুক্তিও করেন মালিকের সঙ্গে। সেই দিনগুলোতে মাঝেমধ্যে আয়েশা (রা.)-এর কাছে আসতেন। তাঁর কাছে অর্থসাহায্য চান বারিরাহ। মহানবী (সা.)-এর নির্দেশে আয়েশা (রা.) এককালীন অর্থের বিনিময়ে তাঁকে মুক্ত করে দেন এবং ইসলামি আইন অনুযায়ী তাঁর অভিভাবকের দায়িত্ব পান। (বুখারি: ২৫৬৩)
মুক্ত হওয়ার পর বারিরাহ আয়েশা (রা.)-এর সঙ্গে থাকতে শুরু করেন। তাঁর ও মহানবী (সা.)-এর সেবা করতেন। তখন বারিরাহ সিদ্ধান্ত নেন যে, তিনি স্বামী মুগিসের সঙ্গে সংসার করবেন না। কারণ, ইসলামি আইন অনুসারে দাসত্ব থেকে মুক্ত হওয়ার পর নারীর জন্য ক্রীতদাস স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা জরুরি নয়। চাইলে থাকতে পারেন, অথবা বিচ্ছেদও করতে পারেন।
সংসারে বারিরাহর কোনো আগ্রহ না থাকলেও স্বামী মুগিস তাঁকে খুব ভালোবাসতেন। বারিরাহর বিচ্ছেদের সিদ্ধান্ত মুগিস সহজে মেনে নিতে পারেননি। তিনি পাগলপ্রায় হয়ে গিয়েছিলেন। মদিনার অলিগলি-বাজারে বারিরাহর পেছন-পেছন ঘুরতেন।
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) মুগিসের অসহায়ত্বের কথা স্মৃতিচারণ করে বলেন, ‘অমুক গোত্রের দাস বারিরাহর স্বামী মুগিসকে আমি যেন এখনও মদিনার অলিগলিতে কেঁদে-কেঁদে বারিরাহর পেছন-পেছন ঘুরতে দেখছি।’ (বুখারি: ৫২৮১)
অন্য বর্ণনায় ইবনে আব্বাস (রা.) বলেন, ‘বারিরাহর স্বামী ক্রীতদাস ছিলেন। নাম ছিল মুগিস। আমি যেন এখন তাঁকে বারিরাহর পেছনে কেঁদে-কেঁদে ঘুরতে দেখছি এবং তাঁর দাঁড়ি বেয়ে চোখের পানি ঝরছে।’ (বুখারি: ৫২৮৩)
এই ঘটনা মহানবী (সা.)-এর চোখ এড়ায়নি। মুগিসের প্রতি মায়া হলো তাঁর। একই সঙ্গে তিনি বারিরাহর ব্যক্তিত্বে অবাক ও মুগ্ধ হলেন। আব্বাস (রা.)-কে ডেকে বললেন, ‘হে আব্বাস, বারিরাহর প্রতি মুগিসের ভালোবাসা এবং মুগিসের প্রতি বারিরাহর অনাসক্তি দেখে তুমি অবাক হও না?’
এরপর মহানবী (সা.) মুগিসের ভালোবাসার মূল্যায়ন করার অনুরোধ করে বারিরাহকে বললেন, ‘তুমি যদি তার কাছে আবার ফিরে যেতে!’
বারিরাহ এ কথা ভালো করে জানতেন যে, এটি মহানবী (সা.)-এর আদেশ নয়। কারণ ইসলামের বিধান মোতাবেক, বারিরাহর সিদ্ধান্তে কোনো ভুল নেই। তাই বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য নবী (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, আপনি কি আমাকে আদেশ করছেন?’
মহানবী (সা.) বারিরাহর বুদ্ধিদীপ্ত প্রশ্নের কারণ বুঝতে পারলেন এবং জবাবে বললেন, ‘আমি কেবল সুপারিশ করছি।’
তখন বারিরাহ সাফ জানিয়ে দিলেন, ‘তাকে দিয়ে আমার কোনো কাজ নেই।’ (বুখারি: ৫২৮৩)

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
৩৩ মিনিট আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
১ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
২ ঘণ্টা আগে