
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১. রোজা অবস্থায় ধূমপান ও ধোঁয়ার বিধান
রোজা রেখে সামান্য পরিমাণ ধূমপান করলেও রোজা ভেঙে যায়। এর বিস্তারিত বিধান হলো:
কাজা ও কাফফারা: কেউ যদি স্বেচ্ছায় ধূমপান (সিগারেট, বিড়ি, হুক্কা বা ই-সিগারেট) করে, তবে তার রোজা ভেঙে যাবে এবং এর জন্য কাজা ও কাফফারা (টানা ৬০টি রোজা) উভয়ই আদায় করা আবশ্যক।
অন্যের ধোঁয়া: অনিচ্ছায় অন্যের সিগারেটের ধোঁয়া নাক-মুখে ঢুকে গেলে রোজা ভাঙবে না। তবে কেউ যদি ইচ্ছাকৃত অন্যের ধোঁয়া নাক দিয়ে টেনে নেয়, তবে রোজা ভেঙে যাবে।
কয়েল ও আগরবাতি: মশার কয়েল, ধূপ বা আগরবাতির ধোঁয়া অনিচ্ছায় নাকে গেলে সমস্যা নেই, কিন্তু ঘ্রাণ নেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ধোঁয়া টানলে রোজা নষ্ট হবে।
২. যেসব কারণে রোজা ভেঙে যায় এবং ‘কাজা ও কাফফারা’ উভয়ই লাগে
যদি কোনো ব্যক্তি রমজানের দিনের বেলা নিচের কাজগুলো স্বেচ্ছায় করে, তবে তাকে ওই রোজার কাজা করার পাশাপাশি কাফফারাও দিতে হবে:
ক. ইচ্ছাকৃত যৌনমিলন করা।
খ. ইচ্ছাকৃতভাবে পানাহার (খাওয়া বা পান) করা।
কাফফারা আদায়ের নিয়ম:
১. একটি দাস মুক্ত করা (বর্তমানে সম্ভব নয়),
২. ধারাবাহিকভাবে ৬০টি রোজা রাখা,
৩. যদি রোজা রাখতে অক্ষম হয়, তবে ৬০ জন মিসকিনকে দুই বেলা তৃপ্তিসহকারে আহার করানো।

আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠেয় ১৪৪৮ হিজরির (২০২৭ সন) দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময়সীমা ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশের সংশ্লিষ্ট সব মাদ্রাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...
১ ঘণ্টা আগে
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বকাল ও সর্বজাতির মধ্যে বাচনিক প্রজ্ঞার সর্বময় গুণের অধিকারী। তিনি যেমন অনর্থক ও অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকতেন, তেমনি সত্য ও ন্যায়ের স্থানগুলোতে কখনো নিশ্চুপ থাকতেন না। পরিমিতভাষিতা ছিল তাঁর অন্যতম প্রধান ভূষণ।
১ ঘণ্টা আগে
‘মুহাম্মদ (সা.)’—পৃথিবীর ইতিহাসে এই নামটি এক অনন্য ও অতুলনীয় সত্তার প্রতীক। তাঁর জীবন, উসওয়াহ বা আদর্শ এবং কর্ম নিয়ে যুগে যুগে যত গবেষণা, আলোচনা কিংবা গ্রন্থ রচিত হয়েছে, মানবজাতির ইতিহাসে অন্য কোনো ব্যক্তিত্বকে নিয়ে তা হয়নি।
৬ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১০ ঘণ্টা আগে