মানুষ সব সময় নিজের ঘরে বসে থাকতে পারে না। জীবন-জীবিকার তাগিদে সবাইকেই ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। জীবনের প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার মতো সাধারণ কাজটিকেও ইসলাম ইবাদতে রূপান্তরিত করেছে কিছু সুন্দর দোয়া ও আদবের মাধ্যমে।
মুমিনের প্রতিটা কাজের নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। অহেতুক নিষ্ফল কোনো কাজে লিপ্ত হওয়া তার জন্য শোভা পায় না। এ জন্য ঘর থেকে বের হওয়ার আগে উদ্দেশ্য ঠিক করে নেওয়া জরুরি। হালাল রিজিক উপার্জন, জ্ঞানার্জন, মানুষের উপকার বা কোনো নেক কাজের উদ্দেশ্যে বের হলে তা ইবাদত হিসেবে গণ্য হবে।
ঘর থেকে বের হওয়ার সময় নিম্নোক্ত দোয়াটি পড়া সুন্নত—‘বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’ অর্থ: ‘আল্লাহর নামে (বের হচ্ছি), আমি আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই।’
হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, ‘যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় উল্লিখিত দোয়াটি পড়ে, তাকে বলা হয়, ‘আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। (শয়তানের অনিষ্ট থেকে) তুমি হেফাজত অবলম্বন করেছ।’ আর তার নিকট থেকে শয়তান দূরে সরে যায়।’ (জামে তিরমিজি: ৩৪২৬)
দোয়াটির মাধ্যমে একজন মুমিনের পূর্ণ তাওয়াক্কুল (আল্লাহর ওপর নির্ভরতা) প্রকাশ পায়। জীবনের প্রতিটি কাজে যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভরশীল হয়, তিনি তার জন্য যথেষ্ট যান এবং তার কাজকে সহজ করে দেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করবে, তিনিই তার (কর্ম সম্পাদনের) জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার কাজ পূরণ করেই থাকেন।’ (সুরা তালাক: ৩) আল্লাহ যার জন্য যথেষ্ট, দুনিয়ার কোনো ভয়, দুশ্চিন্তা বা অভাব তাকে বিচলিত করতে পারে না।
ইহকালীন ব্যস্ত জীবনে আমরা অনেক সময় এই ছোট ছোট সুন্নত ভুলে যাই। অথচ এগুলোই আমাদের জীবনকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বরকতময় করে তুলতে পারে।

পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
১৫ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৯ ঘণ্টা আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
১ দিন আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ দিন আগে