Ajker Patrika

আদরের নাতির সঙ্গে নবীজি (সা.)-এর মায়ামাখা স্মৃতি

কাউসার লাবীব
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯: ২৩
আদরের নাতির সঙ্গে নবীজি (সা.)-এর মায়ামাখা স্মৃতি
ছবি: সংগৃহীত

মদিনার এক গলিতে ছোট্ট হোসাইন (রা.) তাঁর বন্ধুদের সঙ্গে খেলায় মগ্ন। মাটির সঙ্গে মাখামাখি, হাসাহাসি আর ছোটাছুটি; শৈশবের দুরন্তপনা যেন তাঁর চোখেমুখে ঝিলিক দিচ্ছে। হঠাৎ সেই পথে প্রিয় নবীজি (সা.)-কে আসতে দেখে সবাই থমকে দাঁড়াল। শিশু হোসাইন নানাকে দেখে চঞ্চলতার ছলে এদিক-ওদিক পালাতে শুরু করেন।

নবীজির মুখে এক চিলতে হাসি—চোখভরা স্নেহ। তিনিও খেলার ছলে হাত দুটো বাড়িয়ে দেন, যেন এই ছোট চঞ্চল পাখিটাকে তিনি আজ ধরবেনই। হোসাইন (রা.) হাসতে হাসতে আরও দূরে পালাতে চেষ্টা করেন, আর নবীজি তাঁকে অনুসরণ করতে থাকেন। অবশেষে এক মায়াবী মুহূর্তে তিনি হোসাইনকে পরম মমতায় ধরে ফেলেন।

নবীজি (সা.) তাঁর এক হাত হোসাইনের ছোট্ট চোয়ালের নিচে রাখেন, আরেক হাত রাখেন মাথার তালুতে। এরপর পরম ভালোবাসায় একটি গভীর চুমু এঁকে দেন।

সেই মুহূর্তে তাঁর মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে আসে, তা যেন শুধু শব্দ নয়—ভালোবাসার এক চিরন্তন ঘোষণা। তিনি বলেন, ‘হোসাইন আমার এবং আমি হোসাইনের। যে ব্যক্তি হোসাইনকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন।’

তথ্যসূত্র: সুনানে ইবনে মাজাহ: ১৪৪

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত