তুরস্কের কৃষ্ণসাগর অঞ্চলের আরতভিন প্রদেশের বোরচকা জেলার মারাল গ্রামের জীর্ণ এক কাঠের মসজিদ। বাইরে থেকে দেখলে মসজিদটিকে একদম সাদামাটা আর একঘেয়ে মনে হওয়াটাই স্বাভাবিক। পাহাড়ের এক ঢালু খাঁজে, আঁকাবাঁকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থাপনাটিকে প্রথম দর্শনে কোনো প্রাণহীন পরিত্যক্ত ঘর ভেবে ভুল করা স্বাভাবিক। দেয়ালের কাঠগুলো পুরোনো—পাশের ধাতব মিনারের সঙ্গে ঠিক মানাচ্ছে না। ১৬০ বছর ধরে এভাবেই ঠায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই স্থাপনা। তবে বাইরে থেকে জীর্ণ মনে হলেও এর আসল সৌন্দর্য লুকিয়ে ছিল দরজার ওপাশে।
মসজিদটির মেঝে থেকে দেয়াল হয়ে গম্বুজের ছাদ পর্যন্ত ছড়িয়ে আছে রঙের এক বিচিত্র সমাহার। কোনো এক অদৃশ্য টানে সেদিকে চেয়ে থাকতে হয় যে কাউকে। কারণ এর প্রকৃত সৌন্দর্য মিশে আছে নিপুণ কারিগরিতে আর সূক্ষ্ম সব কারুকার্যে।
দেয়ালজুড়ে শোভা পাচ্ছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। প্রতিটি অত্যন্ত যত্ন নিয়ে হাতে আঁকা। এক অদ্ভুত মোচড় দিয়ে ছাদটি উদীয়মান জাপানি সূর্যের কথা মনে করিয়ে দেয়। তবে তফাৎ হলো এটি শুধু লাল-সাদায় সীমাবদ্ধ নয়, বরং নানা রঙের বর্ণিল সমন্বয়। জানালা দিয়ে তাকাতেই চোখে পড়ে বাইরের সবুজ উপত্যকার মনোরম দৃশ্য।
কাঠের কাজ আর উজ্জ্বল রংগুলো দৃষ্টি কেড়ে নেয় বারবার। দোতলায় নারীদের জন্য সংরক্ষিত অংশে ওঠার সময় কাঠের সিঁড়িগুলো মচমচ শব্দে কেঁপে ওঠে। মনে হয়, যুগ যুগ ধরে ভার বয়ে চলা মেঝেটি হয়তো আজই হার মানবে! এ ছাড়া বিশেষভাবে নজর কাড়ে মসজিদের স্টিলের মিনারটি। দরজা খুলতেই ভেতরে দেখা যায় আদি কাঠের কাঠামো আর সর্পিল সিঁড়ি, যা বেয়ে মুয়াজ্জিন সাহেব আজান দিতে ওপরে ওঠেন।
বয়সের ছাপে পুরোনো হওয়া এই মসজিদের একপাশ একটি বিশাল স্টিলের শিট দিয়ে ঢাকা। কোনো প্রাকৃতিক ক্ষতি থেকে মুক্ত রাখতে এই উদ্যোগ। মারাল গ্রামের মানুষেরা এই কাঠের মসজিদ নিয়ে খুব চিন্তিত। গ্রীষ্মের তীব্র দহন আর শীতের কনকনে ঠান্ডা কাঠগুলোকে ক্ষয় করে দিচ্ছে। আশা করা হচ্ছে, এই স্টিলের আবরণ এর আয়ু কিছুটা দীর্ঘ করবে।
স্থানীয়দের এই উদ্যোগ সত্যিই মুগ্ধ করার মতো। কারণ তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের অন্য এলাকাগুলোতে এসব পুরোনো মসজিদের সংরক্ষণ খুব একটা গুরুত্ব পায় না। উদাহরণস্বরূপ, সামসুন শহরের এক রুটি বিক্রেতা ৩০০ বছরের পুরোনো একটি কাঠের মসজিদ কিনেছিলেন। তার উদ্দেশ্য ছিল তা ভেঙে রুটি সেঁকার উনুনে জ্বালানি হিসেবে ব্যবহার করা!
আচ্ছা, আগামী ১০০ বছর পর কি মারাল গ্রামের এই রঙিন কাঠের মসজিদটি এভাবেই টিকে থাকবে!
সূত্র: টার্কিশ ট্রাভেল ব্লগ ডটকম

প্রতিটি মুমিনের পরম আকাঙ্ক্ষা জান্নাত। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইবাদত-বন্দেগি ও তওবা-ইস্তিগফারের মূল উদ্দেশ্যই হলো শেষ বিচারে রবের কাছে জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করা। যদি রাসুলুল্লাহ (সা)-এর পবিত্র হাদিস থেকে এমন একটি সংক্ষিপ্ত ও সহজ দোয়া পাওয়া যায়, যা পাঠ করলে জান্নাত ওয়াজিব...
৯ ঘণ্টা আগেহজ ২০২৭-এর নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, এই নির্ধারিত তারিখের পর নিবন্ধনের সময় আর কোনোভাবেই বাড়ানো হবে না। এদিকে, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যাংক ও সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যেই যাবতীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ...
১২ ঘণ্টা আগে
মানুষের মনে কৌতূহল থাকা স্বাভাবিক। তবে সেই কৌতূহল যখন সীমালঙ্ঘন করে অন্যের ব্যক্তিগত পরিসরে আঘাত হানে, তখন তা পরিণত হয় অনধিকার চর্চায়। আধুনিক যুগে প্রতিবেশীর জানালায় কুদৃষ্টি দেওয়া, আঙিনায় উঁকি দেওয়া কিংবা গোপন প্রযুক্তি ব্যবহার করে অন্যের ব্যক্তিগত মুহূর্ত চাক্ষুষ করার প্রবণতা সামাজিক শান্তি
১৯ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে