ইসলামের ইতিহাসে এমন কিছু মহাপুরুষ আছেন—যাঁরা দূরদর্শিতা, শাসন-দক্ষতা ও উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় অমর হয়ে আছেন। তেমনই একজন নবী করিম (সা.)-এর অন্যতম সাহাবি হজরত মুআবিয়া (রা.)। তিনি ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর বিশ্বস্ত, ওহির লেখক, সিরিয়ার গভর্নর, পরে মুসলিম খলিফা এবং রাষ্ট্রীয় সংস্কারের রূপকার।
দুঃখজনক হলেও সত্য, ইতিহাস বিকৃতির কারণে অনেকে আজ তাঁর মর্যাদা সম্পর্কে বিভ্রান্ত। অথচ সহিহ্ হাদিস ও নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থসমূহে তাঁর গৌরবময় অবদান চির ভাসমান।
জন্ম ও ইসলাম গ্রহণ
হজরত মুআবিয়া (রা.) হিজরতের পাঁচ বছর আগে কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসুল (সা.) তাঁকে ওহি লেখার দায়িত্ব দেন। (আল-ইসাবা–ইবনে হাজার: ৬ / ১২০)
নবীজির দোয়া
রাসুলুল্লাহ (সা.) তাঁকে নিয়ে বিশেষ দোয়া করেন—‘হে আল্লাহ, তাঁকে পথপ্রদর্শক বানাও, সঠিক পথে রাখো এবং তাঁর দ্বারা মানুষকে হেদায়েত দাও।’ (জামে তিরমিজি: ৩৮৪২)
দক্ষ গভর্নর ও সফল শাসক
হজরত ওমর (রা.) তাঁকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করেন। পরে প্রায় ২০ বছর মুসলিম বিশ্বের শাসকের দায়িত্ব পালন করেন। (আল বিদায়া ওয়ান নিহায়া–ইবনে কাসির: ৮ / ১২৩)
তাঁর শাসনামলে ইসলামি নৌবাহিনী গঠিত হয়। সাইপ্রাসসহ বহু দ্বীপ বিজয় হয়। বার্ষিক ভাতা, ডাকব্যবস্থা ও সরকারি রেজিস্ট্রার চালু হয়। (ফুতুহুশ শাম: ১ / ২৩২, আল-কামিল ফিত তারিখ: ৩ / ২৭৫, তারিখুল ইসলাম ৩ / ২২০)
সাহাবিদের মর্যাদা
বর্তমানে কিছু গোষ্ঠী সাহাবিদের নামে অপবাদ রটায়। অথচ রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা আমার সাহাবিদের গালি দিও না।’ (সহিহ্ বুখারি: ৩৬৭৩)
ইমাম নববি (রহ.) বলেন, ‘সাহাবিদের মধ্যে যে মতানৈক্য হয়েছে, তার ব্যাপারে নীরবতা অবলম্বন করা এবং তাঁদের উত্তম পরিণাম বিশ্বাস করাই সঠিক। তাঁরা সবাই ন্যায়পরায়ণ; তাঁদের কাউকে সমালোচনা করা বৈধ নয়।’ (শরহে সহিহ্ মুসলিম: ১ / ২২,১৮ / ১৬০)
হজরত মুআবিয়া (রা.) একজন জ্ঞানী, বিচক্ষণ রাষ্ট্রনায়ক ছিলেন। ইতিহাসের বিভ্রান্তি নয়, বরং সহিহ হাদিস ও প্রমাণভিত্তিক তথ্যই তাঁর মর্যাদা প্রতিষ্ঠিত করে। সাহাবিদের সম্মান করা ইমানের অংশ। আজকের সময়ে এই চেতনা ফিরিয়ে আনাই আমাদের ইমানি দায়িত্ব।
লেখক: আনওয়ার হুসাইন
শিক্ষক, মা’হাদুল মাদীনাহ, যাত্রাবাড়ী, ঢাকা; লেখক ও সম্পাদক, মাকতাবাতুত তাকওয়া, ঢাকা।

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
৩৩ মিনিট আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
১ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
২ ঘণ্টা আগে