ঈদের নামাজ মুসলমানদের জন্য আনন্দ ও কৃতজ্ঞতার একটি বিশেষ উপলক্ষ। এই নামাজে অংশগ্রহণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি উদযাপন করা হয়।
ঈদুল ফিতরের নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই নামাজ অন্যান্য নামাজের চেয়ে ভিন্ন, কারণ এতে অতিরিক্ত ৬টি তাকবির থাকে। নিচে ঈদের নামাজের সঠিক পদ্ধতি তুলে ধরা হলো:
ঈদুল ফিতরের নামাজের নিয়ত (আরবি)
* নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতা সালাতি ঈদিল ফিতর, মা'আ ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তায়ালা ইকতাদাইতু বিহাযাল ইমাম,মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'আবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
ঈদুল ফিতরের নামাজের নিয়ত (বাংলা)
* আমি কিবলামুখি হয়ে ইমামের পেছনে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার।
ঈদুল ফিতরের নামাজের নিয়ম
* ঈদের নামাজ দুই রাকাত। এই নামাজে অতিরিক্ত ৬টি তাকবির রয়েছে। ঈদের নামাজে আজান ও ইকামত নেই।
* প্রথম রাকাত:
* ইমামের সঙ্গে ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত করে হাত বাঁধতে হবে।
* এরপর সানা পড়তে হবে।
* তারপর অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। প্রথম দুই তাকবিরে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে এবং তৃতীয় তাকবিরে হাত বাঁধতে হবে।
* এরপর ইমাম সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পাঠ করবেন।
* সাধারণ নামাজের মতো রুকু ও সিজদা করতে হবে।
* দ্বিতীয় রাকাত:
* ইমাম সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পাঠ করবেন।
* রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। প্রতি তাকবিরের সময় হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে।
* চতুর্থ তাকবির বলে রুকুতে যেতে হবে।
* এরপর স্বাভাবিক নামাজের মতো সিজদা ও আত্তাহিয়াতু পড়ে সালাম ফেরাতে হবে।
* ঈদের নামাজ শেষে ইমাম খুতবা দেবেন। খুতবা শোনা ওয়াজিব।

পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য উৎসব। সামর্থ্যবান মুসলমানদের ওপর পশু কোরবানি করা ওয়াজিব। তবে অনেক সময় আর্থিক সংকটের কারণে অনেকের মনে প্রশ্ন জাগে—কোরবানির জন্য পর্যাপ্ত নগদ অর্থ না থাকলে ঋণ করে কোরবানি করা যাবে কি? এই কোরবানি কি বৈধ হবে?
১০ ঘণ্টা আগে
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের জীবনে পবিত্র ঈদুল আজহা বয়ে আনে এক অনন্য ত্যাগ ও আনন্দের বার্তা। কোরবানি একটি আরবি শব্দ, যার অর্থ হলো—নৈকট্য লাভ, উৎসর্গ করা, আত্মত্যাগ কিংবা প্রিয়ভাজন হওয়া। শরিয়তের পরিভাষায়, সামর্থ্যবান ব্যক্তির নির্দিষ্ট সময়ে নির্ধারিত পশু আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে...
১২ ঘণ্টা আগে
কোরবানি আল্লাহর পছন্দনীয় আমল। এ জন্য যুগে যুগে পৃথিবীতে আগমনকারী সব উম্মতের ওপর কোরবানির বিধান দেওয়া হয়েছিল। কোরবানি যেহেতু আল্লাহর নামে পশু জবাইয়ের মাধ্যমে পালন করতে হয়, এ জন্য পশু নির্বাচনের ক্ষেত্রে শরিয়ত কিছু সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে।
১৫ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে