
সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিন আকিকা করা উত্তম। তবে সপ্তম দিনে আকিকা করতে না পারলে পরে যেকোনো সময় তা আদায় করা যাবে। সন্তানের বাবা বা তাঁর অনুপস্থিতিতে অন্য যে থাকেন, তিনিই আকিকা করাবেন। নানাবাড়িতে আকিকার পশু দিতে হয়, এই ধারণা ইসলাম সমর্থন করে না। আর নানাবাড়ি থেকে সামাজিকভাবে চাপ দিয়ে বা জোর করে এ রকম পশু বা অন্য কোনো কিছু নেওয়া ইসলামে বৈধ নয়।
ছেলেসন্তানের জন্য দুটি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল আকিকা করা সুন্নত। তবে ছেলের জন্য একটি আদায় করলেও আকিকার সুন্নত আদায় হয়ে যাবে। যেসব পশু দিয়ে কোরবানি করা বৈধ যেমন—গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা এগুলো দিয়ে আকিকা করাও বৈধ।
এখন প্রশ্ন হলো, কেউ যদি কোরবানির সঙ্গে আকিকা করতে চায় এবং গরু, মহিষ বা উটের ৭ ভাগে আকিকার জন্য ভাগ নেয়, তা হলে সেটা কি জায়েজ হবে? অন্য শরিকদের কোরবানি কি এতে ক্ষতিগ্রস্ত হবে?
বিভিন্ন মাজহাবের আলিমরা কোরবানির সঙ্গে আকিকা করা জায়েজ নেই বলেছেন। তবে হানাফি মাজহাব ও ইমাম আহমদের একটি মত অনুযায়ী কোরবানির সঙ্গে আকিকা করা বৈধ। এই ফতোয়াই আমাদের দেশে প্রচলিত।
এক পশুতে তিন শরিক কোরবানি হলে সেখানে আরও দুই-এক শরিক আকিকার জন্য দেওয়া যেতে পারে। তেমনিভাবে কোরবানির মতো একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হয়ে আকিকা আদায় করতে পারবেন। (দুররুল হুক্কাম: ১/২৬৬; রদ্দুল মুহতার ৬/৩২৬; হাশিয়াতুত তহতাভি আলাদ্দুর: ৪/১১৬)

মাগরিবের নামাজ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের অন্যতম। মাগরিব মানে সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য অস্তমিত হওয়ার পরপর এ নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজ বলা হয়। সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার পর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ পড়ার সময়।
৬ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১০ ঘণ্টা আগেফ্রান্স আজ ইউরোপের অন্যতম বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর আবাসভূমি। খ্রিষ্টধর্মের পরে ইসলাম এখন দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম। কিন্তু এই বিশাল মুসলিম উপস্থিতি একদিনে গড়ে ওঠেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ইসলাম ফ্রান্সের মাটিতে শিকড় গেড়েছে।
১ দিন আগে
মানবজীবনে সময় গণনার গুরুত্ব অপরিসীম। যুগে যুগে মানুষ দিন, মাস ও বছরের হিসাব রাখার জন্য বিভিন্ন পঞ্জিকার প্রবর্তন করেছে। ইসলামের ইতিহাসে হিজরি সন ও আরবি মাসগুলোর রয়েছে বিশেষ তাৎপর্য। রোজা, হজ, ঈদ কিংবা আশুরার দিন—সবকিছুই আবর্তিত হয় এই চান্দ্রবর্ষকে কেন্দ্র করে। তাই মুসলমানদের জন্য এই তারিখের হিসাব...
১ দিন আগে