আরবি ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। শরিয়তের পরিভাষায়, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতসহকারে নিয়মিত আদায় করা হয় এমন মসজিদগুলোয় আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নিয়তসহ অবস্থান করাকে ইতিকাফ বলে। মাহে রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। অর্থাৎ মহল্লার কয়েকজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু কেউই আদায় না করলে সবাই গুনাহগার হবে। তাই রমজানের শেষ দশক শুরু হওয়ার আগেই প্রতি মহল্লা থেকে অন্তত একজন মানুষ যেন ইতিকাফে বসেন, সে বিষয়ে মহল্লার আলেম-ওলামাসহ সবার খেয়াল রাখা চাই।
ইতিকাফকারীকে রমজানের ২০তম দিনের সূর্য ডোবার আগেই নিয়ত করে মসজিদে প্রবেশ করতে হবে। এ জন্য আগেভাগেই প্রস্তুত হওয়া উচিত। রমজানের শেষ দশকের কাজকর্ম আগেই সম্পাদন করা উচিত। পরিবারের দায়িত্ব থাকলে তা আদায় করা, বাজারসদাই করে দেওয়া, ১০ দিনের আয়-রোজগার আগেই প্রস্তুত রাখতে হবে, যাতে ইতিকাফের সময় পরিবারের লোকজন কোনো ধরনের সমস্যায় না পড়ে।
এ ছাড়া ইতিকাফের জন্য ব্যক্তিগত প্রস্তুতিগুলো আগেই সেরে নেওয়া উচিত। শারীরিক পরিচ্ছন্নতা অর্জন, কাপড়চোপড় ধোয়া এবং অন্যান্য ব্যক্তিগত কাজ সেরে নেওয়া গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, ইতিকাফে বসা হয় পার্থিব সব ব্যস্ততা থেকে মুক্ত হয়ে ১০টি দিন নিভৃতে আল্লাহর ইবাদত করার জন্য। তাই এ সময়ে অন্য কোনো কাজ করা অনুচিত।
রমজানের সুন্নত ইতিকাফ শুদ্ধ হওয়ার তিনটি শর্ত রয়েছে, যা প্রত্যেক ইতিকাফকারীকে মেনে চলতে হবে। এক. মসজিদে অবস্থান করা; তবে নারীরা নিজ নিজ বাড়িতে ইতিকাফ করবে। দুই. গোসল ফরজ হলে শরীর পবিত্র করে নেওয়া। তিন. রোজা রাখা।
ইতিকাফের রয়েছে অনন্য ফজিলত। হাদিসে মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করবে, তাকে দুটি হজ ও দুটি ওমরাহর সওয়াব দান করা হবে।’ (শুআবুল ইমান) তাই সবার উচিত, সম্ভব হলে প্রতিবছর রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করা। রোজা ফরজ হওয়ার পর থেকে মহানবী (সা.) এ আমল কখনো ত্যাগ করেননি।

পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত মানুষের পরিচয় তুলে ধরা হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? কেন তাদের ক্ষতিগ্রস্ত বলা হয়েছে? চলুন কোরআনের আয়াত থেকে জেনে নেওয়া যাক—
৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৯ ঘণ্টা আগে
মানবজীবন ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন অনন্ত। সেই পরকালীন জীবনের একমাত্র সম্বল হলো দুনিয়ার সৎকর্ম বা আমল। পরকালে মুক্তি এবং জান্নাত লাভের যত সহজ ও বরকতময় মাধ্যম রয়েছে, তার মধ্যে দান-সদকা অন্যতম। কোরআন ও হাদিসে গোপন ও প্রকাশ্যে দান-সদকা করার জন্য বারবার উৎসাহিত করা হয়েছে।
১ দিন আগে
বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, ইরান ও ইরাকের মতো কয়েকটি মুসলিমপ্রধান দেশের একাংশে প্রতিবছর সফর মাসের শেষ বুধবার ‘আখেরি চাহার সোম্বা’ পালিত হতে দেখা যায়। ফারসি এই বাক্যটির আক্ষরিক অর্থ হলো—‘সফর মাসের শেষ বুধবার’ (ফারসি ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহর’ অর্থ সফর মাস এবং ‘সোম্বা’ অর্থ বুধবার)।
১ দিন আগে