আল্লাহর বিধান অনুযায়ী যে চারটি মাস সম্মানিত, তার একটি জিলহজ। হজ ও কোরবানির কারণে এই মাসের ফজিলত আরো বেড়ে গিয়েছে। হাদিসে জিলহজ মাসের বিভিন্ন আমলের কথা বর্ণিত হয়েছে, নিম্নে সেগুলো তুলে ধরা হলো—
নয় দিন নফল রোজা রাখা: জিলহজ মাসের প্রথম নয় দিন নফল রোজা রাখা মুস্তাহাব। রাসুলুল্লাহ (সা.) জিলহজের প্রথম নয় দিন, আশুরার দিন এবং প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখতেন।’ (সুনানে নাসায়ি: ২৩৭২)
আরাফার দিন রোজা রাখা: মহানবী (সা.) বলেন, ‘আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তা বিগত এক বছর ও আগত এক বছরের গুনাহ ক্ষমা করে দেবে।’ (সহিহ্ মুসলিম: ১১৬২)। উক্ত হাদিসে আরাফার দিন বলতে ৯ জিলহজের কথা বলা হয়েছে। ৯ জিলহজ হলো আরাফার দিন।
চুল ও নখ না কাটা: যারা কোরবানি করবে, বা করবে না; তাদের জন্য জিলহজের চাঁদ ওঠা থেকে কোরবানি করা পর্যন্ত চুল ও নখ না কাটা মুস্তাহাব। হযরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত প্রিয় নবী (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা কোরবানি করবে ও করবে না; তারা যেন (এই দশ দিন) চুল ও নখ না কাটে।’ (সহিহ্ মুসলিম: ৫২৩৩)
তাকবিরে তাশরিক বলা: জিলহজ মাসের ৯ তারিখের ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষরা উঁচু আওয়াজে, আর নারীরা নিচু আওয়াজে তাকবির পড়বে। (ফতোয়া শামী:৮/১২৪)
কোরবানি করা: যে সকল নর-নারী কোরবানির দিনসমূহে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে—তাদের জন্য কোরবানি করা ওয়াজিব।
এ প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে, হজরত উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরবানির দিনের আমলসমূহের মধ্য থেকে পশু কোরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কোরবানিকে তার শিং, পশম ও ক্ষুরসহ উপস্থিত করা হবে। আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্টচিত্তে কোরবানি কর।’ (জামে তিরমিজি: ১৪৯৩)
লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলূম মাদ্রাসা, মধুপুর, টাঙ্গাইল
আরও পড়ুন:

পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
১৯ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
২ দিন আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে