জিলহজ। আরবি বছরের শেষ মাস। হজ, কোরবানি, ও ঈদুল আজহার মাস। সম্মানের বিচারে জিলহজের রয়েছে অনন্য উচ্চতা।
এই মাসের গুরুত্ব ও ফজিলত বোঝাতে স্বয়ং আল্লাহ তাআলা জিলহজের প্রথম দশকের কসম খেয়েছেন। নবীজি (সা.)-ও জিলহজের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। এক হাদিসে প্রিয় নবী (সা.) বলেন, ‘মনে রেখো, জিলহজ হলো সবচেয়ে সম্মানিত মাস।’ (মুসনাদে আহমদ: ১১৭৬২)
জিলহজের প্রথম দশক বিপুল মর্যাদা ও ফজিলতের দশক। বছরের সেরা দশক। অন্য সময়ের তুলনায় এই দশকের ইবাদত অনেক দামি। আল্লাহর কাছে অতি পছন্দনীয় এবং প্রিয়। এই দশকে অল্প ইবাদতেও আল্লাহর রহমত এবং সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
মহানবী (সা.) বলেন, জিলহজের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো সময়ের আমল তত প্রিয় নয়। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, আল্লাহর পথে লড়াইও কি এর চেয়ে প্রিয় নয়? নবীজি বললেন, না, আল্লাহর পথে জিহাদও এই দশ দিনের নেক আমলের চেয়ে বেশি প্রিয় নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের জানমাল নিয়ে আল্লাহর পথে লড়াইয়ের জন্য বেরিয়ে যায় এবং কোনো কিছু নিয়ে আর ঘরে ফিরে আসেনি। (সহিহ্ বুখারি: ৯৬৯)
অন্য এক হাদিসে নবীজি (সা.) ঘোষাণা করেন, ‘জগতের সর্বোত্তম দিন হলো জিলহজের প্রথম দশ দিন।’ (মুসনাদে বাজ্জার: ১১২৭)
সবাই সবকিছুতে সেরা খোঁজে। বাড়তি মূল্যায়ন করে। এটাই স্বাভাবিক। কিন্তু বছরের সেরা এই দিনগুলোর মূল্যায়ন করে কয়জন! পরকালীন পুঁজি সংগ্রহের সুবর্ণ এই সময় আমলে কাটানোই প্রকৃত মোমিনের কাজ। এভাবে ইমান আমলের আলোয় জীবন সমৃদ্ধ ও আলোকিত করা উচিত।
এ দশকে যে কোনো ধরনের নফল আমল করা যায়। নির্ধারিত কোনো নিয়ম বা সংখ্যা নেই। তবে রোজা রাখা উত্তম। সম্ভব হলে নয়টি রোজা রাখা। কেননা নবীজি (সা.) এই নয় দিন রোজা রাখতেন। হজরত হাফসা (রা.) থেকে বর্ণিত, আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা আল্লাহর রাসুল কখনো ছাড়তেন না। (সুনানে নাসায়ি: ২৪১৫)
অপর এক হাদিসে বর্ণিত, ‘নবীজি (সা.) জিলহজের নয়টি রোজা রাখতেন।’ (মুসনাদে আহমদ: ২২৩৩৪)
জিলহজের প্রথম দশকের গুরুত্ব ও মহিমা সবার উপলব্ধিতে আসুক। সৌভাগ্যের এবং ইবাদতের এই সুবর্ণ সময়ে চারদিকে ছড়িয়ে পড়ুক আমলের সৌরভ।
লেখক: মুহাম্মদ এনায়েত কবীর শিক্ষক, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা, ঢাকা-১২১৯

পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
১৯ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
২ দিন আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে