পবিত্র রমজান মাসের শেষ দশকে মক্কা ও মদিনায় অবস্থিত মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইতিকাফ করার সুযোগ রয়েছে। তবে ইতিকাফের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নিবন্ধন করতে হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পবিত্র দুই মসজিদের জেনারেল অথরিটি বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মার্চ থেকে পবিত্র মসজিদুল হারামে অনলাইনে ইতিকাফের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। ইতিকাফ করতে আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়েছে।
নিবন্ধনের শর্তাবলির মধ্যে রয়েছে—ইতিকাফকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হওয়ার পাশাপাশি পবিত্র মসজিদের নিয়মনীতি পালন করতে হবে এবং রমজানের ২০তম দিনের নির্ধারিত সময়ে মসজিদে প্রবেশ করতে হবে।
এর আগে গত বছর মসজিদুল হারামে আড়াই হাজার মুসল্লি ইতিকাফ করেছিলেন। করোনা মহামারির পর ২০২২ সাল থেকে মক্কা-মদিনার এই দুই মসজিদে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ইতিকাফ করার নিয়ম চালু হয়। ৩০ মার্চ সন্ধ্যা থেকে এবারের রমজানের ইতিকাফ শুরু হবে।
ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। ইসলামি শরিয়তের পরিভাষায় তা হলো, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জাগতিক কাজকর্ম ও পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিশেষ সময়ে ও বিশেষ নিয়মে নিজেকে ব্যস্ত রাখা। রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া।
প্রতিবছর ইতিকাফ করতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ইসলামের কেন্দ্রস্থল মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে সমবেতন হন। পবিত্র রমজান মাস ওমরাহর মৌসুম হিসেবে পরিচিত। এ সময় বিশ্বের নানা দেশ থেকে মুসলিমরা ওমরাহ করতে সৌদি আরবে গমন করেন। এ বছর ২ কোটির বেশি ওমরাহযাত্রীর আশা করছে সৌদি আরব।

পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত মানুষের পরিচয় তুলে ধরা হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? কেন তাদের ক্ষতিগ্রস্ত বলা হয়েছে? চলুন কোরআনের আয়াত থেকে জেনে নেওয়া যাক—
৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৯ ঘণ্টা আগে
মানবজীবন ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন অনন্ত। সেই পরকালীন জীবনের একমাত্র সম্বল হলো দুনিয়ার সৎকর্ম বা আমল। পরকালে মুক্তি এবং জান্নাত লাভের যত সহজ ও বরকতময় মাধ্যম রয়েছে, তার মধ্যে দান-সদকা অন্যতম। কোরআন ও হাদিসে গোপন ও প্রকাশ্যে দান-সদকা করার জন্য বারবার উৎসাহিত করা হয়েছে।
১ দিন আগে
বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, ইরান ও ইরাকের মতো কয়েকটি মুসলিমপ্রধান দেশের একাংশে প্রতিবছর সফর মাসের শেষ বুধবার ‘আখেরি চাহার সোম্বা’ পালিত হতে দেখা যায়। ফারসি এই বাক্যটির আক্ষরিক অর্থ হলো—‘সফর মাসের শেষ বুধবার’ (ফারসি ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহর’ অর্থ সফর মাস এবং ‘সোম্বা’ অর্থ বুধবার)।
১ দিন আগে