
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, কুমিল্লার শীর্ষস্থানীয় আলেম, শায়খুল হাদিস ও আল্লামা নুরুল হক (বট্টগ্রামের হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৩৬ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে কুমিল্লাসহ দেশজুড়ে আলেমসমাজ ও ভক্ত-অনুরাগীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ বুধবার বেলা ১১টায় গুয়াগঞ্জ কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাঁকে নিজ গ্রামে দাফন করা হবে।
আল্লামা নুরুল হক (রহ.) বট্টগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দীর্ঘ প্রায় ৫০ বছর অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সাবেক সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কুমিল্লার আলেমসমাজের অভিভাবক ও রাহবার হিসেবে তিনি সর্বমহলে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।
দ্বীনি শিক্ষার বিস্তার, হাদিসের দরস প্রদান, ইসলামের প্রচার-প্রসার এবং হকপন্থী আলেম-ওলামার ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে তিনি উম্মতের কল্যাণে সাহসী ও বিচক্ষণ ভূমিকা পালন করেছেন।
তাঁর সান্নিধ্য লাভকারী এক আলেম স্মৃতিচারণা করে বলেন, ‘আল্লামা নুরুল হক (রহ.) ছিলেন এক অনন্য বুজুর্গ। তাঁর আচরণ ছিল অত্যন্ত অমায়িক, মৃদুভাষী ও বিনম্র। ছোটদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ও স্নেহময় দৃষ্টিভঙ্গি সবাইকে মুগ্ধ করত।’
আল্লামা নুরুল হক (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করেছেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন তাঁর বহুমুখী দ্বীনি খেদমতগুলো কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র-শিক্ষক ও ভক্ত-অনুরাগীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

আধুনিকতার এই যুগেও ঘরের বাইরে পা রাখলেই নারীদের প্রগতির চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় নিজস্ব নিরাপত্তার বিষয়টি। ইভ টিজিং, কটূক্তি কিংবা হয়রানির শঙ্কা যেন বহু নারীর নিত্যদিনের অভিজ্ঞতা। এসব ঘটনা তাদের স্বাভাবিক চলাফেরা ও আত্মবিশ্বাসকে বাধাগ্রস্ত করছে। তাই নারীর সুরক্ষায় অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের
৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৯ ঘণ্টা আগে
কালো জাদু, বদ নজর কিংবা হিংসুক মানুষের অনিষ্ট থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে ইসলামে সুনির্দিষ্ট ও কার্যকর দিকনির্দেশনা রয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে এ বিষয়ে প্রয়োজনীয় সব আমল বর্ণনা করা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজেও যেকোনো অনিষ্ট থেকে বাঁচতে সর্বদা মহান আল্লাহর দরবারে আশ্রয়...
২১ ঘণ্টা আগে
২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আরও ২৫০ জন সহকারী নেগরান (সহকারী পরিদর্শক) ও ৫৫ জন মুমতাহিন (পরীক্ষক) নিয়োগের ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি ’আতিল কওমিয়া বাংলাদেশ’।
১ দিন আগে