কারও মৃত্যুর খবর শুনলে বা কোনো বিপদের আভাস পেলে ইন্না লিল্লাহ পড়া সুন্নত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তারা (মুমিনেরা) কোনো বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৬) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাক্যের অর্থ হলো, আমরা আল্লাহর এবং নিশ্চয়ই তাঁর কাছেই ফিরে যাব।
দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং নিজেদের কর্মফল ভোগ করতে হবে। তাই কেউ মারা গেলে বা বিপদ এলে এই বাক্য পড়া মুমিনের কর্তব্য। এর মাধ্যমে মুমিন আল্লাহর অসীম ক্ষমতা ও বিচারদিনের অনিবার্যতার কথা স্বীকার করে নেন। সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণাধীন এবং সবাইকেই একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। এসব বিপদে ইন্না লিল্লাহ পড়লে আল্লাহ বিকল্প বিনিময় দেন। এ বিষয়ে বিশেষ দোয়াও মহানবী (সা.) শিখিয়ে দিয়েছেন। এরশাদ হয়েছে, ‘কোনো মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে এবং আল্লাহ তাকে যে দোয়া পড়তে বলেছেন তা পড়ে, তখন আল্লাহ তাকে ওই মুসিবতের উত্তম বদলা এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করেন। (মুসলিম)
দোয়াটি হলো—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি; ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা। অর্থ: আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। হে আল্লাহ, আমাকে আমার এই বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন।
লেখক: ইসলামবিষয়ক গবেষক

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর এবং লা ইলাহা ইল্লাল্লাহ—তাসবিহগুলোর ফজিলত অপরিসীম। নবীজি (সা.) বলেছেন, ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর ওপর সূর্য উদিত হয়েছে, সবকিছু থেকে আমার নিকট অধিক প্রিয়।’ (সহিহ মুসলিম: ২৬৯৫)।
৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে
বিবৃতিতে বিশেষভাবে টানা ৩০ দিন ধরে মসজিদুল আকসার গেটগুলো মুসল্লিদের জন্য বন্ধ রাখার নিন্দা জানানো হয়। মন্ত্রীরা পুনর্ব্যক্ত করেন যে, ১৪৪ একর আয়তনের পুরো মসজিদুল আকসা প্রাঙ্গণটি শুধু মুসলমানদের ইবাদতের জায়গা। তাঁরা স্পষ্ট করে বলেন, জর্ডানের আওকাফ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘জেরুজালেম আওকাফ ও আল...
১৬ ঘণ্টা আগে
হেরা গুহায় যখন প্রথম ওহি ‘ইকরা’ নাজিল হলো, তখন ভয়ে প্রকম্পিত নবীজিকে পরম মমতায় জড়িয়ে ধরে অভয় দিয়েছিলেন এই মহীয়সী নারী। নবুওয়াতের সেই কঠিন শুরুর দিনগুলোতে তিনি ছিলেন নবীজির ছায়ার মতো সঙ্গী। তিনিই প্রথম ব্যক্তি যিনি নবীজির নবুওয়াতের ওপর ইমান এনেছিলেন এবং ইসলামের প্রথম নারী হিসেবে নিজেকে সঁপে দিয়েছিলেন
১৭ ঘণ্টা আগে