Ajker Patrika

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নজরুর রহমানের ইন্তেকাল

ইসলাম ডেস্ক
তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নজরুর রহমানের ইন্তেকাল
পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা হাজি নজরুর রহমান। ছবি: সংগৃহিত

পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাজি নজরুর রহমান ইন্তেকাল করেছেন। তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজাম)-এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর ইন্তেকালের সংবাদটি নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাওলানা নজরুর রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। তৎকালীন আমির মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের মেহনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২৯ সালে জন্ম নেওয়া এই প্রবীণ আলেমের বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর।

তিনি পাকিস্তানে তাবলিগ জামাতের সূচনালগ্ন থেকেই অন্যতম প্রবীণ সাথি হিসেবে যুক্ত ছিলেন এবং জীবনের দীর্ঘ সময় দাওয়াত ও তাবলিগের কাজে উৎসর্গ করেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে তিনি দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও অনন্য অবদান রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত