Ajker Patrika

নিয়মিত যে ৬ নফল ইবাদত করতেন সাহাবিরা

ইসলাম ডেস্ক
নিয়মিত যে ৬ নফল ইবাদত করতেন সাহাবিরা
ছবি: সংগৃহীত

আল্লাহর বিশেষ ভালোবাসা ও নৈকট্য অর্জনের মূল চাবিকাঠি হলো নফল ইবাদত। সাহাবায়ে কেরাম নফল ইবাদতের এই গভীর মর্যাদা অনুধাবন করে তাঁদের জীবনকে আলোকিত করেছিলেন। প্রিয় নবী (সা.) ও সাহাবিদের ছয়টি গুরুত্বপূর্ণ নফল ইবাদত নিচে আলোচনা করা হলো:

১. রাতের নীরবতায় ইবাদত: দিনের ব্যস্ততা শেষে রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে মহান মালিকের দরবারে দাঁড়িয়ে যাওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিগণ তাহাজ্জুদের প্রতি ছিলেন অত্যন্ত যত্নশীল।

২. দিনের শুরুতে চাশতের নামাজ: সূর্য ওঠার কিছু সময় পর থেকে দুপুরের আগপর্যন্ত আদায় করা হয় চাশতের নামাজ। এটি রিজিক ও হৃদয়ে প্রশান্তি আনে। রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের নিয়মিত চাশতের নামাজ আদায়ের অসিয়ত করেছেন।

৩. প্রতি মাসে তিন দিন নফল রোজা: রমজানের বাইরেও নফল রোজার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা সাহাবিদের নিয়মিত অভ্যাস ছিল। প্রতি মাসে অন্তত তিন দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াবের মাধ্যম। সাহাবিরা এই তিন দিনের রোজা নিয়মিত পালন করতেন।

৪. বিশেষ দিনের রোজা: সারা বছরের বিশেষ কিছু দিনে নফল রোজার সওয়াব অনেক বেশি। আরাফার দিনের রোজা বিগত ও আগত এক বছরের গুনাহ মাফ করে দেয় এবং আশুরার রোজা বিগত এক বছরের গুনাহের কাফফারা হয় বলে হাদিসে উল্লেখ আছে।

৫. কোরআন তিলাওয়াতে হৃদয়ের প্রশান্তি: সাহাবিরা কোরআনের সঙ্গে নিজেদের সম্পর্ক নিবিড় রাখতেন। তাঁরা নির্দিষ্ট পরিমাণ তিলাওয়াত নিয়মিত আদায় করতেন। কেউ কেউ প্রতি সপ্তাহে পুরো কোরআন খতম করতেন।

৬. নিয়মিত জিকির ও তাসবিহ: অবসর সময়ে জিকিরের মাধ্যমে জিহ্বাকে সজীব রাখা সাহাবিদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল।

ধারাবাহিক আমলের গুরুত্ব: নফল ইবাদতের সবচেয়ে বড় শিক্ষা হলো ধারাবাহিকতা রক্ষা করা। একসঙ্গে অনেক আমল করে তা ছেড়ে দেওয়ার চেয়ে অল্প হলেও নিয়মিত আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ফরজ ইবাদতের পাশাপাশি ছোট ছোট নফল আমলকে অভ্যাসে পরিণত করার মাধ্যমেই বান্দা রবের ভালোবাসার পরম ঠিকানা লাভ করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত