বছরজুড়ে সময়ের বৈচিত্র্য ও ঋতুর পালাবদল নিঃসন্দেহে মহান আল্লাহর অনন্য নিয়ামত। একেক মৌসুমে একেক ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায়। শীত ও গ্রীষ্ম বছরের প্রধানতম দুটি ঋতু। তবে অতিরিক্ত গরম ও অতিরিক্ত শীত—দুটোই আল্লাহ তাআলার অসন্তুষ্টির আলামত। হাদিসে এই দুটি বিষয়কে জাহান্নাম থেকে আগত বলে উল্লেখ করা হয়েছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে—হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিশ্বাস ফেলার অনুমতি দেন। একটি নিশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের প্রচণ্ডতা এবং শীতের তীব্রতা অনুভব করো।’ (বুখারি: ৩২৬০)
গরম থেকে বাঁচতে জোহরের নামাজ দেরি করে পড়ার নির্দেশনা দিয়েছেন মহানবী (সা.)। গ্রীষ্মকালে তিনি নিজেও জোহরের নামাজ দেরিতে আদায় করেছেন। তাই এটি সুন্নত। হজরত আবু জর (রা.) বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসুল (সা.)-এর সঙ্গে ছিলাম।
একসময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চাইলেন। তখন নবী (সা.) বলেন, ‘গরম কমতে দাও।’ কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী (সা.) (আবার) বললেন, ‘গরম কমতে দাও।’ এভাবে তিনি (নামাজ আদায়ে) এত বিলম্ব করলেন, আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। এরপর নবী (সা.) বলেন, ‘গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের অংশ। কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো।’ (বুখারি: ৫৩৯)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

সৌদি আরবের ঐতিহ্যবাহী বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। ইতিহাসে এবারই প্রথমবারের মতো এই আন্তর্জাতিক আসরে চালু হচ্ছে পৃথক নারী বিভাগ।
২ ঘণ্টা আগে
হজ ইসলামের একটি মৌলিক স্তম্ভ, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের ওপর জীবনে একবার পালন করা ফরজ। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা হজের বিধান, গুরুত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
৬ ঘণ্টা আগে
মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো বাজার। প্রয়োজন মেটাতে, জীবিকা উপার্জন করতে কিংবা নিত্যপণ্য কিনতে প্রতিদিন অসংখ্য মানুষ বাজারে যাতায়াত করেন। বাজারে প্রবেশের সময় নবীজি (সা.) একটি সুন্দর দোয়া শিখিয়েছেন, যা পাঠ করলে মানুষ বিপুল সওয়াবের অধিকারী হতে পারে।
১৩ ঘণ্টা আগে
হজ মূলত মহান আল্লাহর সঙ্গে বান্দার এক নিবিড় আধ্যাত্মিক সংযোগের মাধ্যম। হজের প্রতিটি ধাপ—ইহরাম বাঁধা, কাবা শরিফ তাওয়াফ, সাফা-মারওয়া সায়ি ও আরাফাতের ময়দানে অবস্থান—সবকিছুই নির্দিষ্ট দোয়া ও জিকিরের মাধ্যমে পূর্ণতা পায়। হজের সফরকে অর্থবহ ও পুণ্যময় করতে গুরুত্বপূর্ণ কিছু দোয়া অর্থসহ জেনে নেওয়া প্রয়োজন।
১ দিন আগে