মিথ্যা খবর বা তথ্য প্রচার করা এবং এর মাধ্যমে মানুষের মাঝে ভয়ভীতি, আতংক ও বিভ্রান্তি সৃষ্টি করা গুরুতর অন্যায়। নিজেদের মতলব হাসিলের জন্য দেশ ও সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে গুজব ছড়ানো মহাপাপ। সব যুগেই এটি দেশ, ধর্ম ও মানুষের জন্য ক্ষতির কারণ। ইসলাম কখনো তা সমর্থন করে না। ইসলামের শিক্ষা হলো, নিশ্চিতভাবে না জেনে কথা না বলা এবং কোনো সংবাদ শোনার পর তা বিশ্বাস করা বা না করার আগে এর সত্যতা যাচাই করে নেওয়া।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ, তোমাদের কাছে যদি কোনো পাপী ব্যক্তি সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই (করে তারপর বিশ্বাস) করো, অজ্ঞতাবশত কারও ওপর চড়াও হওয়ার আগেই। (তা না হলে) পরে কৃতকর্মের জন্য তোমাদের লজ্জিত হতে হবে।’ (সুরা হুজুরাত: ৬)
অন্য আয়াতে এসেছে, ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার (সম্পর্কে না জেনে অন্ধের ন্যায়) অনুসরণ কোরো না। নিশ্চয়ই কান, চোখ, অন্তর এর প্রতিটি সম্পর্কে (তোমাদের) জিজ্ঞাসাবাদ করা হবে।’ (সুরা বনি ইসরাইল: ৩৬)
কোনো বিষয় শোনার পর যাচাই-বাছাই না করে বিশ্বাস করা যাবে না। পূর্বোল্লেখিত আয়াতে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। আর যারা এমন করে, হাদিসে তাদের মিথ্যাবাদী আখ্যা দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘শোনা কথা প্রচার করে বেড়ানো ওই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ (সুনানে আবু দাউদ: ৪৯৯২)
এসব থেকে বেঁচে থাকার জন্য সব সময় চোখ-কান খোলা রাখতে হবে এবং চুপ থাকার অভ্যাস করতে হবে। হাদিসের ভাষায়, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি নীরবতা অবলম্বন করে, সে (বহু অন্যায় থেকে) মুক্তি পায়।’ (সুনানে তিরমিজি: ২৫০১)
লেখক:– ইসলামবিষয়ক গবেষক

ইসলাম ধর্মের অন্যতম মৌলিক ভিত্তি হলো নামাজ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রতিটি মুসলিম নারী ও পুরুষের ওপর দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ বা অবশ্যপালনীয়। কোনো ব্যক্তির ওপর নামাজ ফরজ হওয়ার জন্য প্রধানত তিনটি শর্ত একসঙ্গে পূর্ণ হতে হয়।
৯ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৩ ঘণ্টা আগে
কওমি মাদ্রাসা নিয়ে অভিযোগ গ্রহণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, ফ্যাক্ট-চেক এবং তদারকি কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন এবং অভিযোগ গ্রহণের জন্য বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’।
১ দিন আগে
আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম একটি হলো, তিনি মুসলিম উম্মাহকে তাঁর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠের মহান আমল দান করেছেন। এ আমল রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ বর্ষণ করেন এবং ফেরেশতাগণ
১ দিন আগে