সুসান্নিধ্য এবং সৎ সাহচর্যের প্রভাব অনেক। এর মাধ্যমে সহজেই মানুষের ভেতর পরিবর্তন আসে। সুসান্নিধ্য গ্রহণ তাই অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর গুরুত্ব বোঝাতে গিয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ‘হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো’ (সুরা তাওবা: ১১৯)
বিশিষ্ট তাফসিরকারক আল্লামা সুয়ুতি (রহ.) বলেন, ‘যারা ইমান ও আল্লাহর রাসুলের সঙ্গে কৃত আনুগত্যের অঙ্গীকারে সত্যবাদী তারা সত্যবাদী, অর্থাৎ যাদের সংস্রব গ্রহণের কথা বলা হয়েছে।’ (তাফসিরে জালালাইন)
আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন, যাঁরা সকাল-সন্ধ্যায় নিজেদের রবকে ডাকে তাঁর সন্তুষ্টি হাসিলের জন্য।’ (সুরা কাহাফ: ২৮)
সৎ ও অসতের উপমা দিতে গিয়ে নবীজি (সা.) বলেন, ‘সৎ বন্ধু আর অসৎ বন্ধুর উপমা হলো—আতর বিক্রেতা ও কামারের হাঁপরের মতো। হয়তো আতর কিনবে অথবা আতরের সুঘ্রাণ পাবে। আর অপর দিকে কামারের হাঁপর তোমার বাড়ি-ঘর জ্বালিয়ে দেবে, তোমার কাপড় পুড়িয়ে দেবে। অথবা অন্তত এক প্রকার গন্ধ পাবে।’ (সহিহ্ বুখারি: ২১০১)
জীবন সঠিকভাবে চালানোর জন্য সৎ সঙ্গ খুবই দরকার। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য অপর ভাইকে মহব্বত করবে, আল্লাহর জন্যই ঘৃণা করবে—এসব থেকে আল্লাহর জন্যই বিরত থাকবে, তাহলে সে ব্যক্তি তার ইমান পূর্ণ করে ফেলল।’ (সুনানে আবু দাউদ: ৪৬৮১)
সৎ ব্যক্তিদের সঙ্গে থাকা এবং তাঁদের ভালোবাসার সুপরিণতি হলো পরকালেও তাঁদের সঙ্গে থাকার সৌভাগ্য হবে। হাদিসে এসেছে, এক সাহাবি নবী করিম (সা.)-কে জিজ্ঞেস করে, ‘হে আল্লাহর রাসুল, আপনি সেই ব্যক্তি সম্পর্কে কী বলেন, যে একটি গোষ্ঠীকে ভালোবাসে অথচ তাদের সমান নেক আমল করতে পারেনি!’ রাসুল (সা.) বলেন, ‘যে যাকে ভালোবাসে তার হাশর হবে তারই সঙ্গে।’ (সহিহ্ বুখারি: ৫৮১৮)

কোনো কোনো অঞ্চলে এ কথা প্রচলিত আছে—কোরবানির ঈদের দিন হাঁস-মুরগি জবাই করা যায় না। এ বিষয়ে ইসলামের বিধান হলো, হাঁস-মুরগি দিয়ে কোরবানি আদায় হয় না, তা ঠিক। কিন্তু এগুলো কোরবানির ঈদের দিন জবাই করা যাবে না—এমন কথা ঠিক নয়। কোরবানির দিনগুলোয় মাংস খাওয়ার জন্য হাঁস-মুরগি জবাই করা যাবে।
৬ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত উপজেলা ইটনা। জল ও স্থলের এই মিতালির মাঝে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মোগল স্থাপত্যশৈলীর এক বিস্ময়—‘ইটনা শাহি মসজিদ’। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি ‘গায়েবি মসজিদ’ নামেই বেশি পরিচিত। উপজেলার সদর ইউনিয়নের বড়হাটি এলাকায় অবস্থিত মসজিদটি পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমানদের...
৯ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১১ ঘণ্টা আগে
আকাশে মেঘ জমে বৃষ্টি বর্ষিত হওয়া আল্লাহ তাআলার অসীম রহমতের অপূর্ব নিদর্শন। বৃষ্টি যেমন মৃত জমিনকে জীবিত করে তোলে, তেমনি মানুষের অন্তরেও এনে দেয় প্রশান্তি ও সজীবতা।
১৩ ঘণ্টা আগে