প্রতিটি জিনিস বানানোর পেছনে একটা উদ্দেশ্য থাকে। যেমন চেয়ার বসার জন্য বানানো হয়। টেবিল কোনো কিছু রাখার জন্য বানানো হয়। প্রশ্ন হলো, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী? চলুন জেনে নিই মহান আল্লাহর ভাষ্যে, পবিত্র কোরআনের আয়াত থেকে। এরশাদ হয়েছে, ‘কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি। আর আমি মহা পরাক্রমশালী ও ক্ষমাশীল।’ (সুরা আল-মুলক: ২)
আমরা জানলাম, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরীক্ষা করা। দুনিয়ার রীতি অনুসারে প্রতিটি পরীক্ষার সিলেবাস থাকে। এই আয়াতের মধ্যে সিলেবাসের কথাও বলা আছে। সিলেবাস হলো মানুষকে যে ছোট্ট জীবন দেওয়া হয়েছে, এই জীবনে তার ভালো কাজকর্ম।
এই ভালো কাজের মধ্যে তার ইবাদত, তার কথাবার্তা, তার চলাফেরা, মানুষের সঙ্গে তার ব্যবহার, আল্লাহর অন্যান্য সৃষ্টির সঙ্গে তার ব্যবহার, তার কাজকর্ম, এককথায় দুনিয়ায় তার নিজের কাজকর্মের হিসাব। আর এই হিসাব নিয়েই কিন্তু তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং তাকে তার নিজের কাজকর্মের জবাবদিহি করতে হবে।
আমরা মানুষ জাতি এখানেই ভুল করি। আমরা নিজের সিলেবাস রেখে অন্যের সিলেবাস নিয়ে টানাটানি শুরু করে দিই। কে কী করছে, কে কী বলেছে, কে কীভাবে চলাফেরা করছে, কার ব্যবহার কেমন, কার মধ্যে কোন দোষ আছে—এসব কিন্তু অন্যের পরীক্ষার সিলেবাসের বিষয়। আমার সিলেবাসের মধ্যে কিন্তু শুধুই আমার নিজের কাজকর্ম। আর অন্যের সিলেবাস নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তা আমরা বুঝতেও পারি না।
চলুন, আমরা যখনই অন্যের কোনো বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখন আগে ভেবে দেখি, বিষয়টি আমার সিলেবাসের মধ্যে আছে কি না; এর জন্য পরকালে আমাকে জবাব দিতে হবে কি না।

আমাদের সমাজে একটি প্রশ্ন প্রায়ই দেখা যায়—স্ত্রীর দেনমোহর বা মোহরানা বাকি রেখে স্বামী কোরবানি দিতে পারবেন কি না? কিংবা দেনমোহর বাকি থাকলে স্বামীর ওপর কোরবানি ওয়াজিব হয় কি না?
১২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৯ ঘণ্টা আগে
কোরবানি একদিকে আত্মত্যাগের মহাকাব্য, অন্যদিকে মুসলিম সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত প্রদর্শনী। বিশ্বের নানা প্রান্তে এই ইবাদতকে ঘিরে গড়ে উঠেছে এমন সব লোকজ রীতি, যা কখনো বিস্ময় জাগায়, কখনো আবার হৃদয় ছুঁয়ে যায়। কোথাও কোরবানির পশুকে সন্তানস্নেহে নাম দেওয়া হয়, কোথাও আবার মেহেদি পরিয়ে সাজানো হয়...
২ দিন আগে
ইসলামি শরিয়তের বিধান অনুসারে, কোরবানি কোনো পরিবারের ওপর ওয়াজিব হয় না, বরং এটি ব্যক্তির ওপর ওয়াজিব হয়। অর্থাৎ, পরিবারের প্রতিটি প্রাপ্তবয়স্ক সদস্য (নারী বা পুরুষ), যাঁর কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাঁকে আলাদাভাবে কোরবানি দিতে হবে।
২ দিন আগে