আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য ইবাদত কোরবানি। ইসলামের দেওয়া বেশ কিছু নিয়ম মেনে কোরবানি করতে হয়—অন্যথায় কোরবানি আদায় হয় না। আবার যারা কোরবানি করবেন, তাদের সম্পদ ও নিয়তের ক্ষেত্রে পরিচ্ছন্নতা থাকতে হয়। কোরবানির পশু জবাই করতে হয় একমাত্র আল্লাহ তাআলার নামে।
কোরবানির পশু জবাই করার সময় পড়তে হয় বিশেষ দোয়া। পশু জবাইয়ের আগে পড়তে হয়—
‘ইন্নি ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহ্ইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা-শারিকালাহু ওয়া বিজালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার।’
অর্থ: ‘নিশ্চয়ই আমি সেই মহান সত্তার অভিমুখী হলাম—যিনি আসমান-জমিনের স্রষ্টা। আমি মুশরিকদের অন্তর্গত নই। নিশ্চয়ই আমার নামাজ, কোরবানি, জীবন-মরণ—সবই আল্লাহর জন্য। তাঁর কোনো শরিক নেই। আমি এ কাজের জন্য আদিষ্ট হয়েছি। আমি মুসলমানদের একজন। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে, তোমার জন্য। আল্লাহর নামে, তিনি সবচেয়ে মহান।’ (সুনানে আবু দাউদ: ২৭৮৬, সুনানে ইবনে মাজাহ: ৩১২১)
তবে শুধু এটা বলেও জবাই করা যাবে—‘বিসমিল্লাহি আল্লাহু আকবার।’ অর্থ: ‘মহান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ সবচেয়ে মহান।’
মনে রাখার বিষয় হলো, এসব দোয়ার মধ্যে কোরবানির সময় শুধু ‘বিসমিল্লাহ’ বলা ওয়াজিব। ‘বিসমিল্লাহি আল্লাহু আকবর’ বলা উত্তম। এর অতিরিক্ত যে কথাগুলো আছে—সেগুলো বলা মোস্তাহাব।

মানুষের মনে কৌতূহল থাকা স্বাভাবিক। তবে সেই কৌতূহল যখন সীমালঙ্ঘন করে অন্যের ব্যক্তিগত পরিসরে আঘাত হানে, তখন তা পরিণত হয় অনধিকার চর্চায়। আধুনিক যুগে প্রতিবেশীর জানালায় কুদৃষ্টি দেওয়া, আঙিনায় উঁকি দেওয়া কিংবা গোপন প্রযুক্তি ব্যবহার করে অন্যের ব্যক্তিগত মুহূর্ত চাক্ষুষ করার প্রবণতা সামাজিক শান্তি
৫ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১০ ঘণ্টা আগে
রাসুলুল্লাহ (সা.)-এর সৌন্দর্য ও লাবণ্যের বর্ণনা মানব ইতিহাসের এক অতুলনীয় অধ্যায়। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাঁর প্রিয় হাবিবকে সৌন্দর্যের অনুপম পূর্ণতা দিয়ে সৃষ্টি করেছেন। সাধারণ কবি-সাহিত্যিকেরা রূপের উপমা দিতে গিয়ে পূর্ণিমার চাঁদের কথা বলেন....
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে