নবী আদম (আ.) থেকে নিয়ে মহানবী (সা.) পর্যন্ত সব নবীর যুগেই কোরবানির বিধান ছিল। (সুরা হজ: ৩৪)। তবে ইতিহাসে সবচেয়ে আলোচিত হয়ে আছে হজরত ইবরাহিম (আ.)-এর কোরবানির ঘটনা। কেননা তা ছিল কঠিন ত্যাগের অধ্যায়।
সন্তানের প্রতি ভালোবাসা এক অমূল্য অনুভূতি, যা কোনো শর্তে বা সীমায় বাঁধা পড়ে না। সন্তানের মুখে হাসি, তার নিষ্পাপ চাহনি, জীবনের প্রতি তার অপরূপ আগ্রহ—এসবই মা-বাবার জীবনকে পূর্ণতা দেয়। সন্তানের বিন্দুমাত্র কষ্টও তারা সহ্য করতে পারে না।
মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলেন—নবী ইবরাহিম (আ.)-কে এই প্রাণাধিক সন্তানের মাধ্যমে পরীক্ষা করবেন। মহাপরীক্ষায় পড়ে যান তিনি। তাকে নির্দেশ দেওয়া হয়—নিজ সন্তান ইসমাইলকে আল্লাহর জন্য কোরবানির করার। আল্লাহর প্রতি তার অকৃত্রিম বিশ্বাস আর ভালোবাসায় তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন।
মহান আল্লাহ তাআলা বন্ধু ইবরাহিমের সেই ত্যাগের বর্ণনা পবিত্র কোরআনে দিয়েছেন এভাবে—
(ইবরাহিম বললেন) হে আমার প্রতিপালক, তুমি আমাকে এক সৎকর্মশীল ছেলে সন্তান দান কর। অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। এরপর সে যখন তার পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে পৌঁছাল—তখন ইবরাহিম বলল, ‘বৎস, আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে জবাই করছি। এখন বল, তোমার অভিমত কী? সে বলল, ‘হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন।
দু’জনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল। আর ইবরাহিম তাকে উপুড় করে শুইয়ে দিল—তখন আমি তাকে ডাক দিলাম, ‘হে ইবরাহিম, স্বপ্নে দেওয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আমি এক মহান কোরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম। আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। ইবরাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। (সুরা সাফফাত: ১০০-১০৯)

রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। এই সংযম ইসলামের অন্যতম মূল স্তম্ভ। কিন্তু রোজার প্রকৃত উদ্দেশ্য কি কেবল পানাহার থেকে বিরত থাকা? না, রোজার আসল সৌন্দর্য লুকিয়ে আছে অন্তরের পরিশুদ্ধিতে। দেহের রোজার মূল ভিত্তি অন্তরের রোজায়। যে কোনো ইবাদতেই অন্তরের স্থান সবার আগে।
১০ ঘণ্টা আগে
মদিনার পবিত্র মসজিদে নবীজি (সা.) সাহাবিদের নিয়ে বসে আছেন। তাঁদের কথোপকথন আর আল্লাহর জিকিরে বাতাস মুখরিত। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি সেখানে এলেন। তাঁর চেহারা দেখে মনে হয় না তিনি এই এলাকার কেউ। তিনি সোজা নবীজি (সা.)-এর সামনে এসে বসলেন।
১১ ঘণ্টা আগে
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাই হলো রোজা। তবে রোজা অবস্থায় অনিচ্ছাকৃত বা অসতর্কতাবশত বীর্যপাত হলে রোজার কী বিধান, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে।
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৬ ঘণ্টা আগে