মৃত্যু অবধারিত । সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে । পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান:১৮৫)। মৃত্যুর স্মরণ মানুষের আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি আনুগত্য এবং পরকালীন মুক্তির পথে পরিচালিত করার একটি গুরুত্বপূর্ণ উপায়। তাই সর্বদা মৃত্যুর প্রস্তুতি রাখার প্রতি উৎসাহিত করা হয়েছে ।
বারাআ (রা.) বলেন, একবার আমরা একটি জানাজায় রাসুল (সা.)-এর সঙ্গে শরিক ছিলাম। তিনি একটি কবরের পাশে বসলেন, এরপর কাঁদতে শুরু করলেন। এমনকি তাঁর চোখের পানিতে মাটি ভিজে গেল। অতঃপর তিনি বললেন, ‘হে আমার প্রিয় ভাইয়েরা, (তোমাদের অবস্থা) এর মতোই হবে। সুতরাং তোমরা প্রস্তুতি গ্রহণ করো।’ (সুনানে ইবনে মাজাহ্: ৪১৯৫)
পৃথিবীতে আসার ধারাবাহিকতা আছে কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা নেই। যারা আগেভাগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া শুরু করে তারাই দূরদর্শী ইমানদার । ইবনে উমর (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে বসা ছিলাম। এ সময় জনৈক আনসারি তার নিকট আসে। সে রাসুল (সা.)-কে সালাম দিয়ে বলে, ‘হে আল্লাহর রাসুল, সর্বাপেক্ষা উত্তম ইমানদার কে?’ তিনি বললেন, ‘যাদের চরিত্র উত্তম।’ লোকটি আবার জিজ্ঞেস করে, ‘সর্বাপেক্ষা দূরদর্শী ইমানদার কে?’ তিনি বললেন, ‘যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে।’ (সুনানে ইবনে মাজাহ্: ৪২৫৯)
মৃত্যুর স্মরণ দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ ও মোহ ত্যাগ করতে সাহায্য করে। এতে আখিরাতের চিন্তা জাগ্রত হয়। ফলে মানুষ ক্ষণস্থায়ী দুনিয়ায় ভোগবিলাস থেকে বিরত রাখে।
নবী করিম (সা.) বলেছেন, তোমরা বেশি করে স্বাদ বিনাশকারী মৃত্যুকে স্মরণ কর। (জামে তিরমিজি: ২৩০৭)।
মৃত্যুকে স্মরণ করার বড় একটি উপায় কবর জিয়ারত করা। এতে হৃদয় বিগলিত হয়। চোখের কোণে জমে বিগলিত হৃদয়ের তপ্তজল।
রাসুল (সা.) বলেন, আমি তোমাদের এর আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন থেকে কবর জিয়ারত করো। কেননা, তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। (সুনানে ইবনে মাজাহ্: ১৫৭১)

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক—ধ্বনিতে মুখরিত হজের সফর মুমিনের জন্য পরম পাওয়া। এই মহান ইবাদতকে মহানবী (সা.)-এর প্রদর্শিত পদ্ধতিতে সম্পন্ন করাই হলো প্রকৃত সফলতা। হজের ফরজ ও ওয়াজিব কাজগুলোর পাশাপাশি সুন্নত বিধানগুলোর প্রতি যত্নশীল হওয়া হাজিদের নৈতিক দায়িত্ব। কারণ সুন্নতের মাঝেই লুকিয়ে থাকে ইবাদতের নুর।
১০ ঘণ্টা আগে
মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। এই আকর্ষণকে পবিত্র ও হালাল করার একমাত্র মাধ্যম হলো বিয়ে। ইসলামে বিয়েকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
সানা হলো তাকবিরে তাহরিমার পর পঠিত একটি সুন্নত দোয়া, যা আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনার মাধ্যমে নামাজ শুরু করার একটি অংশ। সানা পুরো নামাজে একবার পড়তে হয়। তবে নামাজে কখনো সানা পাঠ বাদ পড়ে গেলে নামাজ কি শুদ্ধ হবে?
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে