
হবিগঞ্জে মাত্র সাড়ে আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করে এক অনন্য নজির স্থাপন করেছে সাত বছর বয়সী শিশু মিজানুর রহমান। অদম্য মেধা ও পরিশ্রমের মাধ্যমে সে এই গৌরব অর্জন করেছে। মিজানুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার জিল্লুর রহমানের ছেলে।
হাফেজ মিজানুর রহমান হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করে। সাধারণত কোরআন মুখস্থ করতে ২ থেকে ৩ বছর লাগলেও মিজান মাত্র ৮ মাস ১৫ দিনে ৩০ পারা কোরআন আয়ত্ত করে শিক্ষক ও অভিভাবকদের অবাক করে দিয়েছে।
মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ কারি মাহমুদ আল হাসান বলেন, ‘মিজানুর রহমান আমাদের মাদ্রাসার অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তার ঐকান্তিক ইচ্ছা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে সে এই অভাবনীয় সাফল্য পেয়েছে। কয়েক বছর ধরে আমাদের মাদ্রাসায় দ্রুততম সময়ে হিফজ সম্পন্ন করার এই ধারাবাহিকতা বজায় রয়েছে।’
খুদে হাফেজ মিজানের এই বিরল কৃতিত্বকে উদ্যাপন করতে আগামী ২ ফেব্রুয়ারি তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরণ করে নেওয়া হবে এই বিস্ময় বালককে।

আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের সাম্প্রতিক নির্দেশনা অনুসারে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) তত্ত্বাবধানে দিনব্যাপী এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের আঞ্চলিক শিক্ষা বোর্ড ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর’-এর...
৮ ঘণ্টা আগে
বইটিতে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে। ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তপ্ত সামরিক পরিস্থিতির কারণে সফর বিলম্বিত হওয়ার অভিজ্ঞতা এতে বর্ণিত হয়েছে। এ ছাড়া সফরের পথে কাতারে ১২ ঘণ্টার অবস্থানকালীন পর্যবেক্ষণ থেকে মধ্যপ্রাচ্যের অর্থনীতি, ২০২৫ সালের...
৮ ঘণ্টা আগে
হিজরি বর্ষপঞ্জি মুসলিম উম্মাহর ইমানি চেতনা, ত্যাগ, ইবাদত এবং সোনালি ইতিহাসের এক জীবন্ত দলিল। পবিত্র কোরআনে বছরকে ১২টি মাসে বিভক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। প্রতিটি মাসের নাম, অর্থ এবং নেপথ্যের ইতিহাস মুমিনের অন্তরকে এক বিশেষ রুহানি আবেশে উদ্বেলিত করে।
১০ ঘণ্টা আগে
পবিত্রতা অর্জন মুমিনের জীবনের এক অনুপম সৌন্দর্য। আত্মাকে স্নিগ্ধ রাখা এবং প্রভুর দরবারে সিজদানত হওয়ার প্রাথমিক চাবিকাঠি হলো অজু। কেবল নামাজ বা কোরআন তিলাওয়াতই নয়, সার্বক্ষণিক অজু অবস্থায় থাকার আত্মিক ও মানসিক ফজিলত অপরিসীম।
১৭ ঘণ্টা আগে