মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো হালাল উপার্জন। এটি ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত এবং একজন ইমানদারের দুনিয়া ও আখিরাতে সফলতার ভিত্তি। হালালকে গ্রহণ ও হারামকে বর্জনের মাধ্যমেই একজন মুমিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। হালাল উপার্জনের গুরুত্ব ও বরকত সম্পর্কে জানা আমাদের সবার জন্য জরুরি।
পবিত্র কোরআন ও হাদিসে হালাল উপার্জনের বিষয়ে বিভিন্ন স্থানে নির্দেশনা দেওয়া হয়েছে—
পবিত্র ও হালাল বস্তু ভক্ষণের নির্দেশ: আল্লাহ তাআলা বলেছেন, ‘হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ (সুরা বাকারা: ১৬৮)
নামাজের পর উপার্জনের নির্দেশ: আল্লাহ তাআলা আরও বলেছেন, ‘নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে।’ (সুরা জুমুআ: ১০)
রাসুলুল্লাহ (সা.) হালাল উপার্জনের ফজিলত এবং হারাম উপার্জনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেছেন, ‘যে দেহের গোশত হারাম মালে গঠিত, তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামই সমীচীন।’ (মিশকাতুল মাসাবিহ: ২৭৭২)। অন্য হাদিসে আরও এসেছে, ‘হারাম দিয়ে পরিপুষ্ট দেহ জান্নাতে প্রবেশ করবে না।’ (মিশকাতুল মাসাবিহ: ২৭৮৭)
রাসুলুল্লাহ (সা.) হালাল উপার্জনের ফজিলত এবং হারাম উপার্জনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেছেন, ‘যে দেহের গোশত হারাম মালে গঠিত, তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামই সমীচীন।’ (মিশকাতুল মাসাবিহ: ২৭৭২)। অন্য হাদিসে আরও এসেছে, ‘হারাম দিয়ে পরিপুষ্ট দেহ জান্নাতে প্রবেশ করবে না।’ (মিশকাতুল মাসাবিহ: ২৭৮৭)
নিজ হাতে উপার্জনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না। আল্লাহর নবী দাউদ (আ.) নিজ হাতে উপার্জন করে খেতেন।’ (সহিহ্ বুখারি: ২০৭২)
হালাল উপার্জনের জন্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা মুমিনের অন্যতম গুণ। আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা আল্লাহর ওপরই ভরসা করো, যদি তোমরা মুমিন হও।’ (সুরা মায়িদা: ২৩)। তিনি আরও বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেন।’ (সুরা তালাক: ৩)

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের অবাধ প্রবাহ যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি ‘গুজব’ নামক এক বিষবৃক্ষ আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে করে তুলছে বিষাক্ত। না জেনে কোনো সংবাদ প্রচার করা বা কোনো ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া আজ যেন একটা কঠিন ব্যাধিতে পরিণত হয়েছে।
১২ ঘণ্টা আগে
১৪৪৭ হিজরির হজের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশসহ সারা পৃথিবী থেকে সৌভাগ্যবান হাজি সাহেবগণ আল্লাহর ঘরে পৌঁছাতে শুরু করেছেন। সেখানে পৌঁছানোর পর হজের মূল কার্যক্রম শুরু হওয়ার আগের দিনগুলো আত্মশুদ্ধি, হজের প্রস্তুতি ও আল্লাহর সান্নিধ্য লাভের সুবর্ণ একটি সুযোগ। একজন সচেতন হজযাত্রী...
১৫ ঘণ্টা আগে
দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর বিতর নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মেলানোর পর একটি বিশেষ আমল করতে হয়—যাকে আমরা দোয়া কুনুত বলি। হানাফি মাজহাব মতে, বিতর নামাজে দোয়া কুনুত পাঠ করা ওয়াজিব।
১৫ ঘণ্টা আগে
তুরস্কের কৃষ্ণসাগর অঞ্চলের আরতভিন প্রদেশের বোরচকা জেলার মারাল গ্রামের জীর্ণ এক কাঠের মসজিদ। বাইরে থেকে দেখলে মসজিদটিকে একদম সাদামাটা আর একঘেয়ে মনে হওয়াটাই স্বাভাবিক। পাহাড়ের এক ঢালু খাঁজে, আঁকাবাঁকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থাপনাটিকে প্রথম দর্শনে কোনো প্রাণহীন পরিত্যক্ত ঘর ভেবে ভুল করা স্বাভাবিক।
১৫ ঘণ্টা আগে