একটি মসজিদ নির্মাণ শৈলীতে কতটা আকর্ষণীয় হতে পারে—এর অন্যতম উদাহরণ, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদ। অবকাঠামোর নান্দনিকতার টানে প্রতি বছর লাখ লাখ মানুষ মসজিদটি দেখতে যান। বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য এই মসজিদ।
আরব আমিরাতের নান্দনিক এই মসজিদের নির্মাণকাজ শুরু হয় ১৯৯৬ সালে। প্রায় ৫৪৫ মিলিয়ন ডলার ব্যয়ে ১২ বছর সময় লাগে এর কাজ শেষ করতে। বিশ্বমানের ৩৮টি প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার কর্মী মসজিদটি নির্মাণে কাজ করেছেন।
বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদের আয়তন ২২ হাজার ৪১২ বর্গমিটার—যা প্রায় ৪টি ফুটবল মাঠের সমান। বিশাল এই মসজিদে একসঙ্গে প্রায় ৪০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন।
মসজিদটিতে রয়েছে—
এসবের ফলে এই মসজিদের নামে রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
শেখ জায়েদ মসজিদের নামকরণ করা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামানুসারে। এই মসজিদ তৈরির পরিকল্পনা তিনিই করেছিলেন। এই মসজিদ নির্মাণের স্থাপত্যবিষয়ক নির্দেশনাও ছিল তারই। তিনি তার সমাধি এই মসজিদের পাশে করার ইচ্ছা পোষণ করেন এবং ২০০৪ সালে তিনি মারা গেলে শেখ জায়েদ মসজিদ চত্বরেই তাকে সমাহিত করা হয়।
দৃষ্টিনন্দন এই মসজিদের স্থপতি সিরিয়ার নাগরিক ইউসুফ আবদেলকি। তিনি পারস্য, মুঘল এবং মরিশ স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে এই নকশা করেন। মসজিদের ভেতরের ফুলের নকশাগুলো করেছেন ব্রিটিশ শিল্পী ও চিত্রকর কেভিন ডিন।

ইসলাম ধর্মের মূল ভিত্তি ও পঞ্চ স্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ। কালিমার মাধ্যমে ইমান আনয়নের পর একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ। সঠিক নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক বা ফরজ।
৪ ঘণ্টা আগে
সুস্থতা মহান আল্লাহর দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। তবে মানুষের জীবনে অসুস্থতা আসা অস্বাভাবিক নয়; এটি কখনো গুনাহ মাফের মাধ্যম, আবার কখনো ধৈর্যের পরীক্ষা। ইসলাম অসুস্থ হলে যেমন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ সেবনের তাগিদ দিয়েছে, তেমনি শিখিয়েছে মহান শাফি বা আরোগ্যদাতার দরবারে দোয়া করার পদ্ধতি।
১০ ঘণ্টা আগে
ইসলামে নফল ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে রাসুলুল্লাহ (সা.)-এর জন্য তাহাজ্জুদ আদায় করা বাধ্যতামূলক ছিল। তিনি নিয়মিত এই নামাজ পড়তেন...
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে