মানুষমাত্রই ভুল করে। কখনো নিজের দুর্বলতার কারণে, আবার কখনো শয়তানের প্ররোচনায় মানুষ গুনাহে জড়িয়ে পড়ে। কিন্তু ইসলামের অন্যতম সৌন্দর্য হলো—আল্লাহ তাআলা বান্দার গোপন পাপকে মানুষের সামনে প্রকাশ করে তাকে অপমানিত করেন না। আল্লাহ তাআলা বান্দাকে সময় দেন, সুযোগ দেন এবং তওবার দরজা খোলা রাখেন। তিনি চান বান্দা লজ্জিত হয়ে তাঁর কাছে ফিরে আসুক—মানুষের কাছে নিজের পাপের বাহাদুরি করে বেড়াক, এটি তিনি মোটেও পছন্দ করেন না।
প্রকাশ্যে পাপ করা বা নিজের গোপন পাপ অন্যকে বলে বেড়ানো ইসলামে গুরুতর অপরাধ। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমার উম্মতের সকলকেই ক্ষমা করা হবে, তবে প্রকাশ্য রূপদানকারী ব্যতীত।’
এরপর মহানবী (সা.) বিষয়টি আরও স্পষ্ট করে ব্যাখ্যা করেন, ‘প্রকাশ্য গুনাহের একটি রূপ হলো—কোনো ব্যক্তি রাতে একটি গুনাহ করল, আল্লাহ তা গোপন রাখলেন। কিন্তু সকালে সে নিজেই বলে বেড়ায়—“হে অমুক, গত রাতে আমি এই এই কাজ করেছি।” অথচ সে রাত কাটিয়েছিল আল্লাহর দেওয়া পর্দার আড়ালে, আর সকালে নিজেই আল্লাহর দেওয়া সেই পর্দা খুলে ফেলল।’ (সহিহ বুখারি: ৬০৬৯, সহিহ মুসলিম: ২৯৯০)
মানুষ হিসেবে জীবনে ভুল হতেই পারে। কিন্তু একজন প্রকৃত মুমিনের পরিচয় হলো—সে পাপকে কখনো প্রকাশ বা গর্বের বিষয় বানায় না। ভুল হয়ে গেলে তার করণীয়: ১. নিজের গুনাহকে একমাত্র আল্লাহর কাছে রেখে গোপন রাখা। ২. একান্তে আল্লাহর দরবারে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করা। ৩. পুনরায় সেই গুনাহে না ফেরার জন্য শক্ত প্রতিজ্ঞা করা। ৪. বেশি বেশি ভালো কাজের মাধ্যমে অতীত পাপ মুছে ফেলার চেষ্টা করা।

পবিত্র কোরআনের ষষ্ঠ সুরা হলো সুরা আনআম (سورة الأنعام)। ‘আনআম’ শব্দের অর্থ গবাদিপশু। মক্কায় অবতীর্ণ এই সুরায় তাওহিদ (আল্লাহর একত্ববাদ), রিসালাত, আখিরাত, জান্নাত-জাহান্নাম এবং সৃষ্টির নিখিল রহস্য নিয়ে অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত আলোচনা রয়েছে। ১০টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বা রুকু এবং ১৬৫টি আয়াতবিশিষ্ট...
৮ ঘণ্টা আগে
আল্লামা নুরুল হক (রহ.) বট্টগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দীর্ঘ প্রায় ৫০ বছর অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সাবেক সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৫ ঘণ্টা আগে
আধুনিকতার এই যুগেও ঘরের বাইরে পা রাখলেই নারীদের প্রগতির চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় নিজস্ব নিরাপত্তার বিষয়টি। ইভ টিজিং, কটূক্তি কিংবা হয়রানির শঙ্কা যেন বহু নারীর নিত্যদিনের অভিজ্ঞতা। এসব ঘটনা তাদের স্বাভাবিক চলাফেরা ও আত্মবিশ্বাসকে বাধাগ্রস্ত করছে। তাই নারীর সুরক্ষায় অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের
১৭ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে