সুরা কাউসার পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরা। এটি মক্কায় অবতীর্ণ এবং এর আয়াতসংখ্যা তিন। এই তিনটি আয়াতে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নামাজ আদায়ের সময় যখন এ সুরাটি তিলাওয়াত করি, তখন এসব বিষয় অনুধাবন এবং তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করা উচিত।
প্রথম আয়াতে আল্লাহ তাআলা মহানবী হজরত মুহাম্মদ (সা)-এর প্রতি তাঁর দেওয়া নেয়ামতের ঘোষণা দিয়েছেন। বলেছেন, ‘আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি।’ সহিহ হাদিসে বলা হয়েছে, ‘কাউসার একটি ঝরনা, যা বেহেশতে মহানবী (সা.)-কে দান করা হবে।’ কোনো কোনো হাদিসে কাউসার বলতে ‘হাউস’ বোঝানো হয়েছে। যে হাউস থেকে ইমানদারেরা জান্নাতে যাওয়ার আগে নবীজির পবিত্র হাতে পানি পান করবেন। অনেকে বলেছেন, কাউসার অর্থ প্রভূতকল্যাণ। এতে এই আয়াতের মর্মে মহানবী (সা.)-কে দান করা আল্লাহর সব নিয়ামত অন্তর্ভুক্ত হয়ে যায়। (ইবনে কাসির)
দ্বিতীয় আয়াতে সেই নিয়ামতের শোকরিয়া আদায় করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘সুতরাং তোমার পালনকর্তার জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো।’ অর্থাৎ আল্লাহর দেওয়া এসব নিয়ামতের বিনিময়ে নামাজ ও কোরবানির মাধ্যমে তাঁর কৃতজ্ঞতা আদায় করতে হবে। কোরবানি বলতে এখানে জিলহজ মাসে পবিত্র ঈদুল আজহার সময় যে পশু কোরবানি দেওয়া হয়, তাকেই বোঝানো হয়েছে।
তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা মহানবী (সা.)-এর প্রতি বিদ্বেষ পোষণকারীদের অভিশাপ দিয়ে বলেছেন, ‘নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী নির্বংশ।’ নবীজির কোনো ছেলেসন্তান জীবিত না থাকায় অনেক কাফির তাঁকে নির্বংশ বলে ঠাট্টা করেছিল। তাদের উচিত জবাব দিতেই মহান আল্লাহ তাআলা এই আয়াতের অবতারণা করেন। বলেন, নবীর প্রতি বিদ্বেষ পোষণকারীরাই বরং ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। তাদের কথা মানুষ ঘৃণাভরে স্মরণ করবে।

হজ মূলত মহান আল্লাহর সঙ্গে বান্দার এক নিবিড় আধ্যাত্মিক সংযোগের মাধ্যম। হজের প্রতিটি ধাপ—ইহরাম বাঁধা, কাবা শরিফ তাওয়াফ, সাফা-মারওয়া সায়ি ও আরাফাতের ময়দানে অবস্থান—সবকিছুই নির্দিষ্ট দোয়া ও জিকিরের মাধ্যমে পূর্ণতা পায়। হজের সফরকে অর্থবহ ও পুণ্যময় করতে গুরুত্বপূর্ণ কিছু দোয়া অর্থসহ জেনে নেওয়া প্রয়োজন।
৮ ঘণ্টা আগে
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে হজ অন্যতম। এটি এমন একটি ইবাদত, যাতে শারীরিক ও আর্থিক উভয় শ্রমের সমন্বয় রয়েছে। সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ।
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে
কোনো কোনো অঞ্চলে এ কথা প্রচলিত আছে—কোরবানির ঈদের দিন হাঁস-মুরগি জবাই করা যায় না। এ বিষয়ে ইসলামের বিধান হলো, হাঁস-মুরগি দিয়ে কোরবানি আদায় হয় না, তা ঠিক। কিন্তু এগুলো কোরবানির ঈদের দিন জবাই করা যাবে না—এমন কথা ঠিক নয়। কোরবানির দিনগুলোয় মাংস খাওয়ার জন্য হাঁস-মুরগি জবাই করা যাবে।
১ দিন আগে